1 Answers
**সহজ করে বললে প্রতি মাসে সাবালেগ মেয়েদের যৌনি পথ দিয়ে স্বাভাবিকভাবে যে রক্ত যায় তাকে মাসিক বা ঋতুস্রাব বলে।
*প্রতিমাসে মেয়েদের জরায়ু যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং প্রতিমাসে হরমোনের প্রভাবে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত ও জরায়ু নিঃসৃত তরল পদার্থ বের হয়ে আসে, তাকেই মাসিক বা ঋতুস্রাব বলে৷
মাসিক কখন শুরু এবং শেষ হয়
নারীদের প্রজনন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় সাধারণত: ১০-১৬ বছরের মাঝামাঝি বয়সে
কোন কোন মেয়েদের ৯ বছর বয়সে, আবার কারো কারো ১৬ বা তার অধিক বয়সে প্রথম মাসিক হয়
বেশিরভাগ মেয়েদেরই ১২ বছর বয়সে মাসিক শুরু হয়
যখন রজ:নিবৃত্তি বা মেনোপজ হয় তখন মহিলাদের এই মাসিক স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। সাধারণত ৫০ বছর বা তার অধিক বয়সে মাসিক বন্ধ হয়ে যায়।