5 Answers
চারপোকা দমনে করণীয়ঃ
একবার যদি বাসা বানিয়ে ফেলে, এই জিনিস তাড়ানো খুব কঠিন।
আপনাদের খাট বা অন্যকোনো আসবাবপত্র(যেটিতে ছাড়পোকার উৎপাত দেখা দিয়েছে) যদি কাঠের হয়, তাহলে প্রতি সপ্তাহে কিংবা দুই সপ্তাহে একবার খাটের সবগুলো কোনায় আর ফাঁকফোকর গুলোয় ফুটন্ত গরম পানি ঢেলে দিন। তারপর পানির সাথে লিটার প্রতি আনুমানিক ৫০মি.লি. পরিমান ফিনাইল মিশিয়ে সেই জায়গাগুলোতে স্প্রে করুন, একঘণ্টা পর কড়া রোদে শুকাতে দিন।
বালিশ ও তোষক থেকে চাদর, কভার খুলে নিয়ে গরম পানি দিয়ে ভালভাবে ধুয়ে তুলে রাখুন। এবার বালিশ ও তোষকের ভাঁজে ভাঁজে এবং কোনায় কোনায় হাল্কাভাবে ফিনাইল মিশ্রণটি স্প্রে করে, পলিথিনের মধ্যে বায়ুরোধীভাবে ২/৩ ঘণ্টা বেঁধে রেখে দিন। তারপর খুলে কমপক্ষে ৩/৪ ঘণ্টা ধরে কড়া রোদে শুকিয়ে নিন, রোদে শুকানোর সময় একঘণ্টা পর পর উল্টে দেবেন। এভাবে প্রতি সপ্তাহে একবার করুন। একদের মাসের মধ্যে ছারপোকার উপদ্রব কমে যাবে।
এতেও যদি কাজ না হয়, তাহলে উপরের পদ্ধতি চালিয়ে যান; পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। এক/দেড়মাসের জন্য বিছানার চাদর ও বালিশের কভার ব্যাবহার না করে তোষকের উপর বড় একটা রবারক্লথ এমনভাবে বিছিয়ে নিন যাতে তোষকের কোনও অংশ যেন রবারক্লথের বাইরে বেরিয়ে না থাকে। বালিশও রবারক্লথের নীচে ঢুকিয়ে দিন নয়তো পলিথিন দিয়ে মুড়ে নিন। এককথায়, এমন ব্যাবস্থা করবেন যাতে ঘুমানোর সময় বালিশ, তোষক এবং খাটের সাথে আপনার শরীরের কোন সংস্পর্শ না ঘটে। এইভাবে দুয়েকমাস চালিয়ে যান; সাথে ফিনাইল স্প্রে আর রোদে দেয়াও চালিয়ে যান। দুই মাসের মধ্যে অবশ্যই ছারপোকার উপদ্রব থেকে মুক্তি পাবেন
এর হাত থেকে বাঁচার জন্য নিজের সচেতনতাই যথেষ্ট। ঘর, আসবাব ও কাপড়চোপড় পরিষ্ককার-পরিচ্ছন্ন রাখলে সাধারণত ছারপোকা বাসা বাঁধে না। বিছানা বা তোষক, বালিশ ও চাদর নিয়মিত রোদে দিলে ছারপোকা নিয়ন্ত্রণে রাখা যায়। বাড়ির দেয়ালে বা খাটে কোনো ছিদ্র থাকলে সেটির মুখ বন্ধ করে দিতে হবে। এ ছাড়া শোয়ার খাটকে দেয়াল থেকে কিছুটা দুরে রাখতে পারেন। প্রতিদিন বিছানা ভালো করে ঝাড়ু দিতে হবে।
সম্ভব হলে খাট চৌকি পানিতে ডুবিয়ে রেখে
শুকিয়ে ফেলা।
ছারপোকা দূর করার কিছু সহজ উপায়। ১। পরিষ্কার করুন ছারপোকা ময়লা অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে। আপনার বাসায় ছারপোকা দেখা দিলে প্রথমে ঘর খুব ভাল করে পরিষ্কার করুন। এরপর কুশন, বিছানাপত্র, ম্যাট্রেস ইত্যাদি গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ছারপোকা ও তার ডিম উভয় মারা যাবে। ২। তাপের ব্যবহার উচ্চতাপে ছারপোকা মারা যায়। সাধারণত ১১৩ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রাতে এরা মারা যায়। এজন্য বিছানার চাদর, কুশন, বালিশ, সোফার গদি, লেপ কম্বল বেশী তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। এছাড়া বিছানার তোষক, বালিশ, সোফার গদি, লেপ কম্বল খুব কড়া রোদে শুকোতে দিন। এতেও ছারপোকা দূর হয়ে যাবে। ৩। কীটনাশকের ব্যবহার এটি ছারপোকা তাড়ানোর একটি ভাল উপায়। বিছানাপত্রের উপর হালকা করে কীটনাশক স্প্রে করুন। ভাল ফলাফল পেতে স্প্রে করার পর কয়েক ঘন্টা পর্যন্ত রোদে রাখুন। ৪। ডিটারজেন্টের ব্যবহার এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল বা অন্য কোন ডিটারজেন্ট ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে। ৫। ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার আপনার ঘরের বিছানা সহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। আপনার বিছানাটি দেয়াল থেকে দূরে রাখবেন। শোয়ার আগে ও পরে বিছানা ভাল করে ঝেড়ে ফেলুন। ছারপোকা চলে গেলেও ঘরের বিছানা তোষক, কুশন, বালিশ, সোফার গদি, লেপ কম্বল নিয়মিত রোদে শুকোতে দিন। এতে করে নতুন করে ছারপোকা হওয়ার সম্ভবনা থাকবে না।
ছারপোকা তাড়াতে যা করবেনআপনার ঘরের বিছানা সহ অন্যান্য জায়গা থেকে ছারপোকা তাড়াতে সারা ঘরে ভালো করে ভ্যাকুয়াম করুন। ভ্যাকুয়াম করার সময় খেয়াল রাখুন যাতে ঘরের মেঝেও বাদ না পড়ে। এতে করে আপনার ঘরে ছারপোকার আক্রমণ অনেকটাই কমে যাবে।ছারপোকা মোটামুটি ১১৩ ডিগ্রি তাপমাত্রাতে মারা যায়। ঘরে ছারপোকার আধিক্য বেশী হলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশী তাপে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। ছারপোকা এতে মারা যাবে।আপনার ঘরের যে স্থানে ছারপোকার বাস সেখানে ল্যাভেন্ডার অয়েল স্প্রে করুন। দুই থেকে তিনদিন এভাবে স্প্রে করার ফলে ছারপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।এক লিটার পানিতে ডিটারজেন্ট যেমন সার্ফ এক্সেল ঘন করে মিশিয়ে স্প্রে করুন। এ উপায়ে স্প্রে করার ফলে ছারপোকা সহজেই মারা যাবে।আপনার ঘরের আসবাবাপত্র ও লেপ তোশক পরিষ্কার রাখার সাথে সাথে নিয়মিত রোদে দিন। এতে করে ছারপোকার আক্রমণ কমে যাওয়ার সাথে সাথেই ছারপোকা থাকলে সেগুলো মারা যাবে।আপনার ঘরের ছারপোকা তাড়াতে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। ছারপোকা প্রবণ জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন দেখেবেন ছারপোকা মরে যাবে।উপরের পদ্ধতিগুলো ছাড়াও ছারপোকার হাত থেরে রেহাই পেতে আপনার বিছানা দেওয়াল থেকে দূরে স্থাপন করুন। শোয়ার আগে ও পরে বিছানা ভালো করে ঝেড়ে ফেলুন সাথে পরিষ্কার পরিছন্ন থাকুন।
https://m.facebook.com/story.php?story_fbid=1823198281330905&id=1494932344157502
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy