মাছ খাওয়া হারাম না হালাল?
ইসলাম ধর্মে মৃত জীব-জন্তুু খাওয়া হারাম
এবং সেসব প্রানী যা আল্লাহর নাম না নিয়ে শিকার,
হত্যা বা কোরবানি করা হয়েছে তা খাওয়া হারাম,
তাহলে মাছ খাওয়া হারাম না হালাল????
2 Answers
<<<<মৃত মাছ খাওয়া হালাল>>>>
সাধারণভাবে মৃত পশু হারাম। আল্লাহ বলেনঃ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশু - সূরা মাইদাহ (৫:৩)
আল্লাহ সমুদ্রের মাছ খাওয়াকে নিচের আয়াত দ্বারা হালাল করেছেনঃ তোমাদের জন্য সমুদ্র শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে। - সূরা মাইদাহ (৫:৯৬)
যে খাদ্য আমাদের জন্য ক্ষতিকর না তা-ই হালাল এবং যা আমাদের জন্য ক্ষতিকর আল্লাহ তা-ই হারাম করেছেন। আল্লাহ বলেনঃ লোকে আপনাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? আপনি বলুন, তোমাদের জন্য সকল পবিত্র বস্তুই হালাল করা হয়েছে। - সূরা মাইদাহ (৫:৪)
হযরত ইবনে উমর(রা) হতে বর্ণিত। রাসূলাল্লাহ(সা) বলেনঃ আমাদের জন্য দু’প্রকার মৃত জন্তু এবং দু’প্রকার রক্ত ভক্ষণ করা হালাল করা হয়েছে। মৃত জন্তু হলো মাছ ও পংগপাল। আর রক্ত হলো কলিজা এবং প্লীহা। - (ইবনে মাযাহ)
অতএব, নিশ্চয়ই মৃত মাছ পবিত্র এবং আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় তাই আল্লাহ তা হালাল করেছেন। অন্যদিকে, মৃত পশুর শরীরে সহজেই রোগ জীবাণু বাসা গড়ে, তা অপবিত্র আর তাই মৃত পশু হারাম।
মাছ ই একমাত্র প্রাণী যেটা
মৃত খাওয়া হালাল । এবং এটি
কাটার জন্য কোন দোয়া দরুদ পাঠ
করার প্রয়োজনীয়তা নেই ।
মৃত মাছ খাওয়া হালাল ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy