1 Answers

সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের যোগ্যতা দেখে নিনঃ

আবেদনের যোগ্যতা : সৈনিক পদে সাধারণ ট্রেডে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এবং কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ ট্রেডের পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর নারীদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। অন্য দিকে কারিগরি ট্রেডে পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (চালকের ক্ষেত্রে যেকোনো বিভাগ) থেকে জিপিএ ৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স : প্রার্থীর বয়স হতে হবে ১৫ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ ট্রেডের জন্য ১৭ থেকে ২০ বছর। কারিগরি ট্রেডের ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর।

শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি অথবা ১১০ পাউন্ড হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, তবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের নারী প্রার্থীর জন্য ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৭ কেজি অথবা ১০৪ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।

সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত


2875 views Answered

Related Questions

Next steps