একেক জন একেক উত্তর দেন এখন কোনটি গ্রহন করবো?
প্রশ্ন করলে ভিন্ন ভিন্ন উত্তর পাই এ ক্ষেত্রে কি করবো?
4 Answers
পরামর্শ বা উপদেশ জানতে চেয়ে ক রা প্রশ্ন গুলোতে অনেকগুলো উত্তর পড়বে এটাই স্বাভাবিক। কারণ আপনার সমস্যাকে একেকজন একেক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্য করে সুপরামর্শশ দেয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে যে পরামর্শটিকে আপনার বেশি গ্রহণযোগ্যও যৌক্তিক মনে হবে।
আবার "কে প্রথম এভারেস্ট জয় করে ছিলো" -এর বা এই টাইপের প্রশ্নগুলোর উত্তর অবশ্যই একাধিক হবে না।
কিন্তু "কোন ফোনটি কিনলে ভালো হবে বা অমুক সমস্যায় আছি, কি করলে ভালো হবে?" এরকম প্রশ্ন গুলো একাধিক উত্তর পড়াটাই স্বাভাবিক। এসবক্ষেত্রে আপনি আপনার সার্বিক পরিস্থিতি অনুযায়ী যাচাই-বাছাই করে সর্বোত্তম পরামর্শটি গ্রহণ করার চেষ্টা করুন।
সাধারণত সকল মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়।একেক জনের চিন্তা ভাবনার পরিধি একেকরকম হয়ে থাকে, তাই প্রশ্নের সমাধান ও ভিন্নতর হয়।তবে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন বা এক কথায় উত্তর দেয়া যায় এমন প্রশ্নের উত্তর কখনো ভিন্ন হবেনা।এক্ষেত্রে যদি ভিন্ন হয় তবে বা কেউ ভুল উত্তর দেয় তবে কর্তৃপক্ষকে অবহিত করবেন।আর সমস্যামূলক প্রশ্নের উত্তর বা সমাধান ভিন্ন হতে পারে এক্ষেত্রে যেটি আপনার সমস্যার সাথে সর্বাধিক সামঞ্জস্যপূর্ণ তা গ্রহন করবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy