1 Answers

ঢালাও ভাবে কোনো উত্তরদাতার উপর দোষ চাপাবেন না। দই তৈরির ক্ষেত্রে আপনার ও কোনো fault থাকাটা অস্বাভাবিক নয়।আর যদি মনে করেন যে উত্তরদদাতা ভুল উত্তর দিয়েছে তবে প্রশাসনের নিকট অভিযোগ করুন।

মিষ্টি দই

প্রয়োজনীয় উপকরণঃ দুধ ১ লিটার, পানি ১ কাপ, চিনি ২০০ গ্রাম, ১ টি মাটির পাত্র ও ২ টেবিল চামচ দইয়ের বীজ।

দইয়ের বীজ তৈরির পদ্ধতিঃ দইয়ের বীজ আপনি দুভাবে তৈরী করতে পারবেন –
১) আগের দই থেকে ২ টেবিল চামচ সরিয়ে রাখুন।
২) ১ কাপ দুধে ১ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে জ্বাল দিয়ে ক্ষীর তৈরি করে নিন। এটিই দইয়ের বীজ হিসেবে কাজ করবে।

দই বানানোর পদ্ধতিঃ প্রথমে একটি পাত্র দুধ নিয়ে এতে ১ কাপ পানি মিশিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে থাকুন। দুধ জ্বাল দিয়ে অর্ধেক পরিমাণে হয়ে এলে এতে চিনি দিয়ে ভালো করে নেড়ে দিন।

দুধ আরও ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠাণ্ডা হতে দিন। এবার হাতের আঙুল ডুবিয়ে দেখুন গরম সহ্য করা যায় কিনা। এই ধরণের গরম থাকতে দুধে দইয়ের বীজ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।

এরপর মাটির পাত্রে ঢেলে ভারী মোটা কাপড় বা চটের কিছু দিয়ে ঢেকে অন্ধকার ও ঠাণ্ডা জায়গায় ৬-৭ ঘণ্টা রেখে দিন। ১৪-১৫ ঘণ্টার মধ্যে দই জমে যাবে। আর যদি ঠাণ্ডা দই খেতে চান তবে জমে যাওয়ার পর ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।


এ উত্তরটা আমি দিলাম। নিজের দোষে কোনো ভুল করে আমার দোষ দেবেন না।পদ্ধতিটি আমার নিজের বাসায় সফলভাবে পরিক্ষীত।

5717 views Answered

Related Questions

Next steps