মেয়েরা কয়েক দিন পরপর শারীরিক অসুস্থতা সমস্যায় পরে থাকে সম্ভবত ৬ দিন এ সমস্যা থাকে তারপর আবার আগের ন্যায় সুস্থতা লাভ করে এসমস্যার কী কোনো মূল কারণ রয়েছে? যদি থাকে তাহলে সে সম্পর্কে জানতে চাই .....কেউ যদি এ বিষয়ে জানেন তাহলে আশাকরি সঠিক উত্তর টি প্রদান করবেন ...
3485 views

1 Answers

নারীদের প্রজনন প্রক্রিয়ায় প্রভাবকারী একটি স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে মাসিক। ডিম্বাশয়, ডিম্বাশয় হতে বহির্গত হবার নালী (Fallopian tube), জরায়ু, এন্ডোমেট্রিয়াম (Endometrium) এবং যোনির সমন্বয়ে তৈরী প্রজনন অঙ্গ তলপেটে অবস্থিত। মাসিক চক্রের সময় শরীরের বিভিন্ন অংশ থেকে হরমোন নিঃসৃত হয়। এই হরমোনে আছে এসট্রোজেন এবং প্রজেসটেরোন যা শরীরকে গর্ভবস্থার জন্য তৈরি ও নিয়ন্ত্রণ করে। সাধারণত, প্রতি ২৮ দিন পরপর ডিম্বাশয় থেকে ডিম্বাণু নি:সৃত হয়, যা জরায়ুর দুই পাশের নালী (Fallopian tube) দিয়ে জরায়ুর মধ্যে প্রবেশ করে। গর্ভধারণ না করলে, অনিষিক্ত ডিম্বাণু এবং জরায়ুর আবরণ (এন্ডোমেট্রিয়াম) একত্রে প্রত্যেক চক্রে শরীর থেকে ঝরে যায়। একেই মাসিক তৈরী হওয়া বা রজ:স্রাব (Menstruation) বলা হয়। মাসিক কখন শুরু এবং শেষ হয় নারীদের প্রজনন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয় সাধারণত: ১০-১৬ বছরের মাঝামাঝি বয়সে কোন কোন মেয়েদের ৯ বছর বয়সে, আবার কারো কারো ১৬ বা তার অধিক বয়সে প্রথম মাসিক হয় বেশিরভাগ মেয়েদেরই ১২ বছর বয়সে মাসিক শুরু হয় যখন রজ:নিবৃত্তি বা মেনোপজ হয় তখন মহিলাদের এই মাসিক স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায়। সাধারণত ৫০ বছর বা তার অধিক বয়সে মাসিক বন্ধ হয়ে যায়। কি করে বুঝবেন মাসিক সংক্রান্ত সমস্যা হয়েছে মাসিক সংক্রান্ত সমস্যা হলে সাধারণত: যে উপসর্গগুলো দেখা দেয় : বিলম্বিত/দেরিতে মাসিক শুরু হওয়া স্তনের বিকাশ শুরু হবার ৩ বছরের মধ্যেও মাসিক শুরু না হলে ১৩ বছর বয়সেও মাসিক না হলে এবং স্তন বিকাশ ও অন্যান্য শারীরিক পরিবর্তন না হলে ১৪ বছর বয়সেও মাসিক না হলে এবং নিচের সমস্যাগুলো দেখা দিলে : যোনির অস্বাভাবিকতা থুতনি, মুখমন্ডল, ঠোঁটের উপরের অংশে, বুক, স্তনের বোটার চারপাশে এবং তলপেটে বেশি চুল গজালে ১৫-১৬ বছর বয়সেও মাসিক আরম্ভ না হলে অনিয়মিত মাসিকের উপসর্গ প্রতি ১ অথবা ২ ঘন্টায় কাপড় বা স্যানিটারি ন্যাপকিন একাধিক বার বদলালে আগে নিয়মিত হলেও এখন লক্ষ্যনীয়ভাবে অনিয়মিত হলে খুব তাড়াতাড়ি যেমন ২১ দিনের মধ্যেই মাসিক হলে অথবা খুব দেরিতে যেমন ৪৫ দিনে একবার মাসিক হলে অথবা খুব বেশি যেমন ৪৫ দিনের মধ্যে হলে ৭ দিনের বেশি মাসিক স্থায়ী হলে

3485 views

Related Questions