2 Answers

এটাকে Back pain..... বলা হয়। গবেষকেরা বলছেন, ৯০ শতাংশের বেশি কোমরব্যথার কারণ তেমন কোনো জটিল রোগ নয়, বরং ভুল ও মন্দ অভ্যাসের কারণেই হয়ে থাকে৷ দৈনন্দিন কাজকর্মে মেরুদণ্ডের ওপর অতিরিক্ত ও অসম চাপের কারণে বেশির ভাগ কোমর ব্যথা হয়।
তাই ভারি কাজ করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। ব্যথা অস্বাভাবিক হলে দ্রুত একজন অর্থপেডিক্স ডাক্তারের পরামর্শ নিতে হবে।
3751 views Answered

ব্যথার কারণঃ

কোমরের ব্যথার নানাবিধ কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হলোঃ

*হাড়ের রোগ

*মেরুদন্ডের কশেরুকার মাঝখানের ডিস্কের ডিজেনারেশন বা ক্ষয়প্রাপ্তি

*ত্রুটিপুর্ণ দৈহিক গঠন

*যে কোনভাবে আঘাত বা ঝাঁকুনি প্রাপ্তি

*অপ্রত্যাশিত ওজন বৃদ্ধি

*অধিক সময় ধরে একনাগাড়ে বসে থাকা বা দাড়িয়ে থাকা

*বেশি বেশি যান বাহনে ভ্রমন করা

*নরমাল বিছানায় শোয়া

*মোভিং(রিভল্ভিং) চেয়ারে বসা

*উঁচু হিলের জুতা পরা

*ঠান্ডা ও স্যাতস্যাতে জায়গায় বাস করা

*অধিক সময় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অবস্থান করা

*অপরিমিত রতিক্রিয়া

*বিশৃঙ্খল জীবন যাপন করা

*কোন ভারি জিনিস হাতে ঝুলিয়ে বহন বা উত্তোলন করা ।


প্রতিকারঃ

*পরিকল্পিত ও পরিমিত মৃদু ব্যায়াম করা

*ওজন নিয়ন্ত্রণে এবং প্রয়োজনে ওজন হ্রাস করা

*ব্যথার স্থানে কুশুম গরম পানি ঢালা

*মেরুদন্ড সোজা করে বসার অভ্যাস করা

*কোনকিছু মাটি থেকে তুলতে কোমর বাঁকা না করে হাঁটু ভাঁজ করে তোলা

*অবসর সময়ে বিছানায় আরাম করে শুয়ে হট ওয়াটার ব্যাগ দিয়ে ব্যথার স্থানে স্যাক নেয়া

*একনাগাড়ে অনেক্ষন হাঁটাহাটিঁ না করা

*কর্মস্থলে একনাগাড়ে বসে না থেকে কিছুক্ষন পরপর একটু হালকা হাটাহাটি বা নড়াচড়া করা

*শক্ত বিছানায় ঘুমানোর অভ্যাস করা

*অলিভ অয়েল কুশুম গরম করে ব্যথার স্থানে মৃদুভাবে মালিশ করা

*সুশৃঙ্খল জীবন যাপন করা

*কোমরে বেল্ট বেঁধে চলা ফেরা করা, যাতে কোনভাবেই কোমরে ঝাঁকুনি না লাগে

*ভরা বালতি বা ভারী বাজারের ব্যাগ হাতে ঝুলিয়ে বহন না করা ।


ব্যাথার রোগীর খাবারঃ

ব্যথা হ্রাস বৃদ্ধিতে খাবারের ভূমিকা অনেক । তাই ব্যথার রোগীদের নিম্ন বর্ণিত খাবারের প্রতি যত্নবান হওয়া উচিতঃ

*আমাদের নিত্যকার খাবারের মধ্যে সবুজ শাক-সব্জি ও ফলমূল অন্যতম । এসব খাবারের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন  এ, সি, ডি ও সাইট্রাস সমৃদ্ধ উপাদান । এগুলো অস্থিকে মজবুত ও অস্থির ক্ষয় রোধে সহায়তা করে । তাই খাবারের ব্যাপারে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে এবং বেশি সবুজ শাক-সব্জি ও ফলমূল খেতে হবে । তাছাড়া প্রতিদিনের খাবার হবে সহজ পাচ্য ও কম মসলাযুক্ত ।


চিকিৎসাঃ

কোমরের ব্যথায় সুনির্বাচিত হোমিও ঔষধ বেশ ফলপ্রসু -- যা বহুল পরিক্ষিত । লক্ষণসমষ্টি নির্ণয় করে রোগের হ্রাস-বৃদ্ধি ও ধাতুগত দিক বিবেচনায় রেখে নিম্নলিখিত ওষুধগুলো ব্যবহার করা যেতে পারেঃ

রাসটক্স, ব্রায়োনিয়া, মেডোরিনাম, সিফিলিনাম, কস্টিকাম, ল্যাকেসিস, লাইকোপডিয়াম, ডালকামারা, রুটা, আর্নিকা, কেলিকার্ব প্রভৃতি ।[AlphaHomeoCare]

3751 views Answered

Related Questions

Next steps