খেয়াল ও মনোযোগ সমস্যা?

খেয়াল শক্তি  ও কাজের আগ্রহ শক্তি হারিয়ে ফেলার কারন কি? শরীরে কি কোন হরমোনের মাত্রা পরিবর্তনের কারনেও এমনটি হয়? তাছাড়া কি কারনে হয়? খেয়াল শক্তি,মনোযোগ শক্তি, কাজের প্রতি আগ্রহ জীবনে বড় কিছু হওয়ার ইচ্ছা হঠাৎ করেই একদম উবে যাওয়া এমনকি যৌন আগ্রহও খুবই কমে যাওয়া এগুলো হওয়ার কারন কি??  কীভাবে দুর করবো? মন কেমন যেন অনুভূতিশুণ্যতায় ভুগছে, কোন ক্ষেত্রেই তেমন অনুভূতি পাচ্ছি না, এমনকি এই ২১ বছর বয়সে কোন কমবয়সী মেয়ে দেখলে আকর্ষণ আসতো, সেটাও খুবই খুবই কমে গেছে, মেয়ের দিকে তাকালে যে একটা অনুভুতি আসারর কথা তেমন কোন খেয়ালই আনতে পারি না যে, আমার পাশে মেয়ে!!!! ঠিক এরকম সকল ক্ষেত্রেই হচ্ছে যেটা আমার আগে ছিলো না সমস্যা। এখন হচ্ছে। উপরোক্ত সমস্যা গুলো আমার জীবনকে বিষময় করে তুলছে। মুক্তি পেতে চাই। তারুন্যের যে এক দুর্বার শক্ততি সেটা কোথায় যেন হারিয়ে গেছে!!! অথচ কয়েক মাস আগেও ছিলো! ভাই কিভাবে আমি আগের মতো হতে পারবো? আমার খাওয়া ঘুম সবই ঠিক আছে।

3278 views

1 Answers

আপনার বর্ণনা অনুযায়ী আপনি মনোগত সমস্যায় আক্রান্ত। তবুও সর্বপ্রথম কাজ হলো একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে দেখুন আপনার যৌন সমস্যা আছে কিনা। তাহলে চিন্তা মুক্ত থাকতে পারবেন। যদি পরীক্ষায় যৌন সমস্যা না পায় তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিত্সা নিবেন।

3278 views Answered

Related Questions

Next steps