বুকের ডান পাশে ব্যথা?
আমার ৪ দিন যাবত বুকের ডান পাশে প্রচণ্ড ব্যথা। গ্যাস্ট্রিক থেকে ব্যথা হতে পারে ভেবে সেকলো -২০ খেয়েছি। তার পরেও ব্যথা কমেনি। আমি ৫ দিন যাবত জিম করছিলাম, তবে ভারি কিছু দিয়ে করিনি। ব্যথাটা বুকের ডান পাশে ভিতরে করছে, শুয়ে থাকলে একটুও ব্যথা করে না, কিন্তু বসলে কিংবা দাঁড়ালে ব্যথা শুরু হয়। কি করবো এখন????
3 Answers
পরিক্ষা নিরিক্ষা ছাড়া এ ধরনের রোগের জন্য টিপস দেওয়া খুব কষ্টসাধ্য তাই আপনি একজন কার্ডিওলোজিস্ট দেখাতে পারেন
হঠাৎ করে জিম করার কারনে এমনটা হয়েছে
এটি মুলত সম্পুর্ন বিশ্রামে থাকলে সেরে যায়।
তবুও সমস্যা যেহেতু বুকে তাই। অবহেলা
করা ঠিক হবেনা।
আপনি ডাইক্লোফেনাক জাতীয় ঔষধ খেতে
পারেন ভরা পেটে। সাথে বেশি সমস্যায়
চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল।
এধরনের সমস্যা গ্যাসের কারনে হতে পারে।তাছাড়া বুকে ভর দিয়ে বেশিক্ষন থাকলে অথবা কাজ করলে এমনটি হতে পারে।আপনি দুশ্চিন্তা না করে কোন ডাক্তারের কাছ থেকে গ্যাসের অথবা প্রয়োজনে হালকা ব্যথার বড়ি নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy