1 Answers
#9 আইপিএলে সেরা দলগুলোর মধ্যে কলকাতা নাইট রাইডার্স নিঃসন্দেহে অন্যতম এবং খুব জনপ্রিয় একটি দল।
এই দলটির মালীকানায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা ঘরে তুলে নেয় দলটি।
ওই দুই আসরে কলকাতার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের গত আটটি আসরে বিভিন্ন উত্থান-পতন দেখেছে কলকাতা। আট আসর শেষে নিজেদের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে কলকাতা। সৌরভ গাঙ্গুলী, রিকিং পন্টিং, জ্যাক ক্যালিস, ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকলাম, শোয়েব আখতার এবং ব্রেটলির মতো কালের সেরা তারকারা খেলেছেন এই দলে। সম্প্রতি মাঠ মাতাচ্ছেন গৌতম গম্ভীর, রবীন উথাপ্পা, সাকিব আর হাসান, আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠানের মতো তারকারা।
কিংবদন্তী এই তারকাদের ভীড়ে সর্বকালের সেরা একাদশ গঠনে সাফল্যের দিক থেকে রয়েছেন সাকিব। সেরা একাদশে তাই অনেকেই এগিয়ে রাখছেন সাকিবকে।
২০১১ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেন সাকিব আল হাসান।একজন অলরাউন্ডার হিসেবে যোগ দিলেও নাইট শিবিরে ভালো মানের একজন বোলার হিসেবেই প্রতিষ্ঠিত তিনি।
এখন পর্যন্ত কলকাতার ইতিহাসের চতুর্থ সেরা উইকেট শিকারী সাকিব। আইপিএলের ৪৪ ম্যাচে তার মোট উইকেট ৪২টি। ওভার প্রতি তার ইকোনমি রেট প্রায় ৭ করে। বাংলাদেশি এই অলরাউন্ডারের সেরা বোলিং ফিগার ২০১২ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৩/১৭।
বোলিংয়ে সেরা হলেও ব্যাট হাতেও মাঝে মাঝে নিজের সেরাটা তুলে ধরেন সাকিব। আইপিএলে এই পর্যন্ত ২২.৫৬ গড়ে ৫১৪ রান করেছেন। আইপিএলের তার সর্বোচ্চ সংগ্রহটি আসে চলতি আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে । ইডেন গার্ডেনের ওই ম্যাচে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৬৬* রান করেন সাকিব।
28504 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy