4 Answers

১. চুলপড়া গোড়া শক্ত করতে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজনীয়। এক্ষেত্রে ভিটামিন এ ও বিটামিন ই আছে এমন খাবার বেশি খাওয়া উচিত। ২. চুল পড়ার অন্যতম কারন হলো ভেজা চুল আচড়ানো। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে তাই শুকানোর পরে চুল আচড়ানো উচিত। ৩. চুলের গোড়া শক্ত রাখতে প্রচুর পরিমানে পানি খাওয়া উচিত। তাছাড়া পানি শুধু চুলের জন্য নয় স্বাস্থ্য ঠিক রাখার জন্যেও অত্যাবশ্যকীয় । ৪. চায়ের সবুজ পাতা প্রতিদিন মাথায় ঘষলে চুল পড়া বন্ধ হবে। ৫. পিঁয়াজের রস মাথায় লাগালে চুল পড়া বন্ধ হবে। ৬. মানষিক চাপ চুল পড়ার অন্যতম প্রধান কারন। মানষিকচাপ দূর করতে মেডিটেশন ও যোগব্যায়াম করা যেতে পারে। ৭. ব্যায়াম করলে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে। তাই প্রতিদিন নিয়ম করে ১৫-৩০ মিনিট ব্যায়াম করা

10811 views Answered

বাজারে হেয়ার আমলা অয়েল (আমলকীর তেল) পাওয়া যায়। আমলকী চুলের গোড়া শক্ত করে।আর এলোভেরা বেটে মাথায় ফিতে পারেন। আর সাথে Incepta Pharma র Dancel শ্যাম্পু।

10811 views Answered

কোকোনাট অয়েল, অলিভ অয়েল ও আলমন্ড অয়েল একসাথে বা আলাদা ভাবে অথবা যুগ্মভাবে মিশিয়ে গরম করে নিন। ত্বকের জন্য সহনীয় উষ্ণতায় আসলে তা মাথার ত্বকে ও চুলে ভালো করে লাগান। এরপর একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে চুলকে বেঁধে ফেলুন। ২০ মিনিট থেকে ৩০ মিনিট এভাবে রাখার পর ভালো করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে অন্তত একদিন ও সম্ভব হলে ২ থেকে ৩ দিন নিয়মিত এটি করলে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া কমে, চুলের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, চুল মসৃণ হয় ও চুলের গুড়া শুক্ত হয়।

10811 views Answered

- এক কাপ সরিষার তেলের সঙ্গে চার চামচ মেহেদি পাতা সিদ্ধ করুনবে। এই তেল ঠাণ্ডা করে বোতলে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন চুলে এবং তালুতে এই তেল হালকাভাবে মালিশ করে কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলতে হবে। এই তেল চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। - প্রতিদিন চুলের গোড়া বা মাথা হালকা হাতে মালিশ করলে মাথার তালুতে রক্ত চলাচল বৃদ্ধি পায়। আর এটি চুলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। - মাথার যে অংশে চুলের পরিমাণ কম, সেখানে এক টুকরা পেঁয়াজ নিয়ে ঘষতে হবে। এর উপর মধু দিতে হবে। এটি চুলের গোড়া মজবুত করার একটি প্রাকৃতিক উপায়। - একটি ডিমের কুসুমের সঙ্গে খানিকটা মধু ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। - ১০০ গ্রাম পরিমাণ আমলা, রিঠা ও শিকাকাই নিয়ে দুই লিটার পানিতে জ্বাল দিতে হবে যতক্ষণ না পানির পরিমাণ অর্ধেকে নেমে আসে। এই পানি ঠাণ্ডা করে চুল ধোয়ার জন্য ব্যবহার করতে হবে।

10811 views Answered

Related Questions

Next steps