উইকিপিডিয়া কি ও কেন?
2 Answers
উইকিপিডিয়া হলো ইন্টারনেট জগতের বৃহত্তম এবং সমৃদ্ধতম তথ্যভাণ্ডার। এখানে পৃথিবীর উল্লেখযোগ্য প্রত্যেকটি বিষয়ের উপর এনসাইক্লোপিডিয়া বা সুবিস্তারিত বর্ণনা রয়েছে।
এখান থেকে আপনি যেকোনো অজানা বিষয় সম্পর্কে জানতে পারবেন, উদাহরণ স্বরুপ: আপনি কোথাও কোনো একজন বিখ্যাত ব্যাক্তির নাম শুনলেন, কিন্তু আপনি তার সম্পর্কে বিস্তারিত কিছুই জানেননা। সেক্ষেত্রে উইকিপিডিয়ায় খোঁজ করলেই পেয়ে যাবেন তার সম্পর্কে নানা তথ্য। একইভাবে বিভিন্ন স্থান, ঘটনা প্রভৃতি বিষয়েই জানতে পারবেন।
Wikipedia তে ভিজিট করে আপনি যে বিষয়ে জানতে চান তা সার্চ বক্সে লিখে খোঁজ করুন।
মোটামুটি সব গুরুত্বপূর্ণ এনসাইক্লোপিডিয়ারই বাংলা অনুবাদ রয়েছে।
উইকিপিডিয়ায় রেজিস্ট্রেশন করে আপনিও বিভিন্ন আর্টিকেল এডিট, অনুবাদ বা নতুন আর্টিকেল তৈরি করতে পারবেন।
উইকিপিডিয়া একটি ওয়েব-ভিত্তিক, বহু-ভাষীক, বিশ্বকোষ যা উইকিমিডিয়া ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়। উইকি শব্দটির আভিধানিক অর্থ হাঁটা। 'উইকি উইকি' মানে দাঁড়িয়ে ছোট ছোট পায়ে হাঁটা। উইকি উইকি ওয়েব সংস্কৃতিতে সবার ছোট ছোট অবদান যুক্ত হয়েই এই সাইটটির মত ক্রমবর্ধমান সংগ্রহ গড়ে ওঠে। উইকিপিডিয়ায় মোট ১কোটি ৩০ লক্ষের মত নিবন্ধ রয়েছে যেগুলি সমন্বিতভাবে পৃথিবীর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবকদেরপ্রচেষ্টায় তৈরি হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার ২০০১ সালের জানুয়ারি ১৫ তারিখে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি সব থেকে বড় এবং সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসাবে ব্যবহৃত হয়।
এখন পর্যন্ত ২৫০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়া রয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy