বঙ্গবন্ধু-১ (প্রস্তাবিত) - উইকিপিডিয়া?
1 Answers
বিজয় কীবোর্ড এর প্রতিষ্ঠাতা মোস্তফা জাব্বার এর তথ্যমতে আমরা নিচের সুবিধা গুলো পেতে পারি:- (তথ্য:বাংলা মেইল। তথ্য ও প্রযুক্তি ১১নভেম্বর ২০১৫) ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের সম্ভাবনা’ প্রসঙ্গে বলতে গিয়ে মোস্তফা জব্বার বলেন, ‘১৯৯৬ সালে ভি-স্যাটের মাধ্যমে দেশে ইন্টারনেট যুগের সূচনা হয়। তখন থেকেই আমি স্যাটেলাইটের কথা বলে আসছিলাম। স্যাটেলাইটের প্রয়োজনীয়তা একটি দেশের জন্য অত্যধিক। তিনটি ক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য নিরাপত্তা প্রদানে স্যাটেলাইটের কার্যকারিতা রয়েছে। এই তিনটি ক্ষেত্র হলো : ১. ইন্টারনেট ২. টেলিভিশন ৩. টেলিফোন (বিদেশে ফোন করার ক্ষেত্রে)। আর তথ্য নিরাপত্তার জন্য নিজস্ব স্যাটেলাইটের গুরুত্ব আমি আপনাকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাই। ধরেন, আপনি পাকিস্তানের স্যাটেলাইট ব্যবহার করেন। আপনার সাথে কোনো ব্যাপারে পাকিস্তানের বনিবনা হচ্ছে না। পাকিস্তান দিল আপনার স্যাটেলাইট ব্যবহারের সুবিধা বন্ধ করে। আপনি কী করবেন?’ স্যাটেলাইট উৎক্ষেপণের পর ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমবে কি না- এমন প্রশ্নের জবাবে কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার বিজয় কি-বোর্ডের এই উদ্ভাবক বলেন, ‘স্যাটেলাইট ব্যবহারে ইন্টারনেটের দাম কমার কোনো সুযোগ নেই। বরঞ্চ স্যাটেলাইট ব্যান্ডউইথের দাম আরও বেশি। ইন্টারনেটকে সুলভ মূল্যে এবং সহজে ব্যবহারের জন্য সাবমেরিন ক্যাবলই যথেষ্ট। তবে স্যাটেলাইট থাকবে এর ব্যাকআপ হিসেবে। স্যাটেলাইট দিয়ে আমরা সম্প্রচার এবং যোগাযোগে সুবিধা ভোগ করতে পারবো। কোটি কোটি টাকা আর বিদেশে না গিয়ে দেশেই থাকবে। আমাদের লাইভ অনুষ্ঠানগুলো আরও নিখুঁত ও দ্রুত সম্প্রচার করা যাবে। তাছাড়া আমাদের আশে পাশে সহ যেসব দেশের নিজস্ব স্যাটেলাইট নেই, তাদের স্যাটেলাইট সুবিধা দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy