স্বপ্ন পূরণ করতে চাই?

আমি অনেক বড় হতে চাই। অনেক উন্নীত করতে চাই। ব্যাবসা করবো কিন্তু বেশী মূলধন নাই ১০০০০টাকা দিয়ে আমি কি কিছু শুরু করতে পারি। অথবা ২০০০০টাকা দিয়ে কি করা যায়। আমায় একটু সহযোগীতা করুণ
3458 views

3 Answers

বর্তমানে মুরগি কিংবা হাঁস এর চাহিদা খুব বেশি। এই মুরগি এবং হাঁস পালন একটি অত্যন্ত লাভজনক ব্যবসা। এখানে বেশি মুলধন লাগে না। তাছাড়া এখানে বেশি পরিশ্রম দেয়া লাগে না। এটি একটি স্বল্প পুজির ব্জবসা। তাই আমার মনে হচ্ছে, আপনার হাস বা মুরগি পালন উত্তম হবে........................

3458 views Answered

আপনার মুলধনের পরিমান,যোগ্যতা,মানসিকতা,এলাকা, ব্যবসায়িক জ্ঞান ইত্যাদি না জানলে এবিষয়ে পরামর্শ দেয়া কঠিন।তবু সাধারনভাবে বলছি,এক্কেবারে অল্প পুঁজি নিয়েও কম ঝুঁকি আর আয়ের নিশ্চয়তাসহ একটি ব্যবসা হতে পারে মোবাইল ফোন ভিত্তিক ব্যবসা।শুধুমাত্র রিচার্জ সেবা দিয়ে শুরু করতে পারেন,বা পুঁজিতে কুলোলে চার্জার,কেসিং,ব্যাটারি,অল্পদামের কিন্তু বাজারে চাহিদা আছে এমন কিছু সেট,মোবাইল এক্সেসরিজ ইত্যাদি নিয়ে ছোট্ট একটি দোকান।সার্ভিসিং এর কিছু কাজ শিখে নিতে পারলে আর কম্পিউটার,ইন্টারনেট সম্পর্কে কিছু ধারনা থাকলে খুব দ্রুত উন্নতি করতে পারবেন।আস্তে আস্তে দোকান বড় করে সিডি-ডিভিডি, কম্পিটার পার্টস বিক্রি,কম্পোজ,টাইপিং,ফোটোকপি ইত্যাদি যোগ করে ভাল অবস্থানেই নিয়ে যেতে পারবেন ব্যবসাকে। হোলসেল কাপড়ের ব্যবসাও আপনার সহায়ক হতে পারে। খাবারের ব্যবসাও খুব সম্ভাবনাময়। ঘরে খাবার তৈরী করে নাশতা, লাঞ্চ সাপ্লাই করতে পারেন বিভিন্ন অফিস এলাকায়। কাজ জানা থাকলে বা ভাল উদ্যোক্তা হতে পারলে কুটির শিল্পের যেকোনো আইটেম তৈরী করে বিক্রী করতে পারেন।

3458 views Answered

আপনি কাঁচা মালের ব্যবসা করতে পারেন। এটাতে লাভ ভালই হবে। তাছাড়া আপনি যদি মাছের ব্যবসা করতে চান তাও করতে পারেন। এটাতে প্রচুর লাভ। সকালে মাছের আড়ৎ থেকে তাজা মাঝ কিনে আবার তা সকালেই বিক্রি করতে পারেন। এতে আপনি সারাদিন অন্য কাজও করতে পারবেন, আবার মাছের ব্যবসাও করতে পারবেন। এজন্য আপনার যে মূলধন আছে তাই যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করে শুরু করুন। ইনশাআল্লাহ ভাল লাভ করতে পারবেন।

3458 views Answered

Related Questions

Next steps