1 Answers
মজাদার লংকার আচার অনেকেই আছেন যারা ঝাল খেতে খুব ভালোবাসেন। লংকা ছাড়া অনেকেই ভাত খেয়ে তৃপ্তি পান না। যারা ঝাল প্রেমী তারা লংকা দিয়ে আচার বানিয়ে নিতে পারেন। বেশ ঝাল ও হাল্কা টক স্বাদের এই আচার খাবারের তৃপ্তি বাড়িয়ে দিবে বহুগুণে। লংকার দাম কম থাকে তখন খুব অল্প খরচেই তৈরি করা যায় এই আচার। একবার তৈরি করলে বেশ কয়েক বছর ঘরে থাকবে। কেবল ভাত বা পোলাও নয়, রুটি- পরোটা কিংবা ভাজাভুজির সাথেও চাটনি হিসাবে পরিবেশন করা যায়। এমনকি নানান রকম কারি ও ভুনা মাংস রান্নাতেও ব্যবহার করা যায়। স্বাদে যোগ হয় একটি ভিন্ন মাত্রা। তাহলে দেখে নেয়া যাক কিভাবে বানাতে হয় এই মজাদার লংকার আচার। পুষ্টিগুণঃ এক টেবিল চামচ লংকার আচারে আছে ২০ ক্যালরী, ১ গ্রাম ফ্যাট, ৯৬০ মিলিগ্রাম সোডিয়াম, ২ গ্রাম কার্বোহাইড্রেড, ১ গ্রাম ডায়েটারি ফাইবার ও ভিটামিন সি। উপকরণ লংকা ১০০ গ্রাম সরিষা বাটা- দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া - ১ টেবিল চামচ পাঁচফোড়ন মেথি সহ - ২ টেবিল চামচ আদা বাটা - ১ চা চামচ রসুন বাটা - ২ চা চামচ হলুদ গুঁড়া - ১/২ চা চামচ মরিচ গুঁড়া - ২ চা চামচ চিনি – ১/২ কাপ সিরকা/ভিনেগার– ১/২ কাপ রসুন কোয়া- ১৫ থেকে ২০ টি খাঁটি সরিষার তেল - ২ কাপ লবণ পরিমাণ মত প্রস্তুত প্রণালীঃ • প্রথমে মরিচ ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। • আবার ডুমো ডুমো করে কেটে লবণ ও হলুদ মাখিয়ে ৩/৪ ঘন্টা রেখে দিতে হবে। • পাঁচফোড়ন ভালো করে টেলে নিয়ে গুঁড়া করে নিতে হবে। • এবার তেল দিয়ে আদা, রসুন ও হলুদ, লংকা, ধনে গুঁড়া দিন। সামান্য পানি দিয়ে মশলা কষান। • কষানো হলে চিনি ও কাঁচামরিচ দিয়ে মিশিয়ে দিন। সিরকা দিন। হালকা ভাবে জ্বাল দিতে হবে। বেশি নাড়াচাড়া করলে কাচা মরিচ ভেঙ্গে গুঁড়ো যেতে পারে। • পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিন। সব মসলা গায়ে গায়ে মাখানো হলে ও তেল ভেসে উঠলে নামিয়ে ফেলতে হবে। • আচার বোতলে ভরতে হবে। আচারের ওপর পর্যন্ত সরিষার তেল থাকতে হবে নাহলে ছত্রাক পরতে পারে। মাঝেমধ্যে রোদে দিতে পারলে ভালো। • ভাত, পোলাও কিংবা খিচুড়ীর সাথে পরিবেশন করুন মজাদার কাঁচা মরিচের আচার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy