পেট মোটা কি করে কমানো য়ায়?

আমার খুব কাছে একটা মেয়ে র সমস্যা টা।ওর বয়স ২২ বছর,দিনের পরে দিন শরিরের অন্যান্য অংশের তুলোনায় পেটের মাংস বেড়ে যাচ্ছে.ফলে ভুক্ত ভোগী চিন্তিত।২-৩ বছর আরে ওর এপেন্ডিসাইড অপারেশন করা হয়। এখন স্বাভাবিক সাইজ নিয়ে আসার জন্য কি ধরনের ব্যাবস্থা নেয়ে যেতে পারে? এর জরুরী একটা সমাধান চাই......প্লিজ হেল্প। পেটের এই আকৃতি কমিয়ে স্বাভাবিক আকৃতি আনার জন্য কি কি করা যেতে পারে?
2909 views

6 Answers

পেটের মেদ কমানোর উপায়: ১. ৮ কাপ পানি ২. ১ চামচ আদা ৩. ১টি শশা। খোসা ছাড়িয়ে পাতলা করে কাটুন ৪. ১টি পাতি লেবু। পাতলা করে কাটুন ৫. ১২টি পুদিনা পাতা এসব উপাদানকে একত্রে পানিতে মিশান। রাতভর রেখে দিন। পরের দিন সকালে এই পানি পান করুন। এভাবে কয়েকদিন পান করলে আপনার শরীরের মেদ কমে যাবে। আপনি হয়ে উঠবেন একজন স্লিম দেহের অধিকারী। পুষ্টি বিশারদদের মতে- হাল্কা কায়িকশ্রমের সঙ্গে রোজ এই পানি পান করলে খুব সহজেই মেদ কমবে।

2909 views Answered

চেয়ার বসে রোদ পোহালে পেটের চর্বি গলে যায়। এটা ভাল পদ্ধতি। আমার স্যার শিখিয়েছে। পরিমিত আহার করতে হবে. চর্বি ও আমিষযুক্ত খাবার কম খেতে হবে। Meta slim খেয়ে দেখতে পারেন

2909 views Answered

পেটের মেদ বেড়ে যাওয়া একটি কঠিন সমস্যা পেটের মেদ ঝরাতে চান তাহলে অবশ্যই এই খাদ্য অভ্যাস এবং ব্যয়াম এর দিকে বিশেষ নজর দিতে হবে সবজি রাখতে পারেন খাবার তালিকায়, এই সব সবজিতে রয়েছে প্রচুর প্রোটিন, মিনারেল, ভিটামিন যা মেদ ঝরাতে বিশেষ সাহায্য করে। জেনে নিন সেই সবজি সম্পর্কে। মরিচ :- মরিচে রয়েছে এমন কেমিক্যাল যা পেটের ফ্যাট গলাতে বিশেষ সাহায্য করে। ক্যাপসিকাম :- ক্যাপসিকামে রয়েছে এমন উপাদান যা মেটাবলিজমের রেটকে বাড়িয়ে দেয়। পেটের চর্বি গলাতে সাহায্য করে। পেঁয়াজ :- পেঁয়াজে ক্যালোরি অনেক কম থাকে। ফলে খাবারে পেঁয়াজ থাকলে তা ফ্যাট বাড়ায় না। শশা :- শশা খিদে কমিয়ে দেয়। খিদে পেলে একটা শশা ও খানিকটা জল খেয়ে নিন। খিদে চলে যাবে, একইসঙ্গে শরীরের ক্ষতিকর টক্সিন দূর হয়ে যাবে। সবুজ সবজি :- পালংশাক, বাধাকপি, ব্রকোলি ইত্যাদি ফ্যাট কমাতে সাহায্য করে। ব্যয়াম : শরীরে মেদ কমানোর জন্য হাঁটাচলা এবং ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমানোর জন্য ঔষুধ রয়েছে ডাক্তার এর মাধ্যমে চিকিৎসা নিন।

2909 views Answered

কুমড়ো :- পেটের চর্বি গলাতে চাইলে কুমড়ো খাওয়া অভ্যাস করুন। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আপনাকে দীর্ঘক্ষণ অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। টম্যোটো :- এতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্য়ালশিয়াম। এই দুটি জিনিসই ফ্যাট বাড়তে দেয় না, উপরন্তু কমায়। এছাড়া টম্যাটো ক্য়ানসার প্রতিরোধেও সাহায্য করে। শিম :- শিমে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন যা চর্বি গলাতে সাহায্য করে। গাজর :- গাজরে রয়েছে বিটা-ক্য়ারোটিন ও ফাইবার যা ফ্যাট গলাতে সাহায্য করে।

2909 views Answered

১। রোজ সকালে এক গ্লাস গরম লেবুর শরবতঃ হ্যাঁ! কিন্তু একেবারেই চিনি ছাড়া। এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন, এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন। এবার পান করুন সকালে ঘুম থেকে উঠেই আর রাতে ঘুমুতে যাবার ঠিক আগে। এটি আপনার দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে সব চেয়ে ভালো উপায়! ২। সাদা ভাতের বদলে লাল চালের ভাতঃ সাদা ভাতের বদলে বেছে নিতে পারেন লাল চালের ভাত, ব্রাউন ব্রেড, আটার রুটি। এতে আপনার দেহে ক্যালোরি অতিরিক্ত ঢুকবে না। পেটে জমা চর্বি কমে আসবে ধীরে ধীরে। ৩। চিনিযুক্ত খাবার একেবারেই নাঃ মিষ্টি, মিষতিজাতীয় খাবার, কোল্ড ড্রিঙ্কস এবং তেলে ভাজা স্ন্যাক্স থেক ১০০ হাত দূরে থাকুন। কেননা এ জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে, বিশেষত পেট ও উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে। তাই এগুলো খাওয়ার চেয়ে ফল খান। ৪। প্রচুর পানি পান করুনঃ প্রতিদিন প্রচুর পানি পান করার ফলে এটা আপনার দেহের মেটাবলিজম বাড়ায় ও রক্তের ক্ষতিকর উপাদান প্রস্রাবের সাথে বের করে দেয়। মেটাবলিজম বাড়ার ফলে দেহে চর্বি জমতে পারে না ও বাড়তি চর্বি ঝরে যায়। চেষ্টা করুন বরফ ঠান্ডা পানি না পান করে, খানিকটা উষ্ণ পানি পান করার। ৫। রোজ তিন কোয়া রসুনঃ রোজ সকালে উঠেই খালি পেটে ২/৩ কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন, এর ঠিক পর পরই পান করুন লেবুর রস। এটি আপনার পেটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুতগতিতে কাজ করবে। তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশী সহজ করবে এটি। ৬। মসলা খানঃ রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয়। কিন্তু আপনি কি জানেন কিছু মশলা আপনার ওজন কমাতে সাহায্য করে ম্যাজিকের মতন? রান্নার ব্যবহার করুন দারুচিনি, আদা ও গোলমরিচ। এগুলো আপনার রক্তে শর্করার পরিমাণ কমাবে ও পেটের মেদ কমাতে সাহায্য করবে। ৭। প্রচুর ফল ও সবজিঃ প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল ও সবজি খাবার চেষ্টা করুন। এতে আপনার শরীর পাবে প্রচুর পরিমাণে এন্টি অক্সিডেন্ট, মিনারেল ও ভিটামিন। আর এগুলো আপনার রক্তের মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই। ৮। মাংস থেকে দূরে থাকুনঃ বিশেষত অতিরিক্ত চর্বিযুক্ত গরু ও খাসির মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন। এর বদলে বেছে নিতে পারেন কম তেলে রান্না করা মাছ।

2909 views Answered

রাতে ভাত খাওয়া যাবেনা এবং রাতের খাবারের পর অন্তত ২ ঘন্টা পর ঘুমুতে যেতে হবে। প্রচুর পানি খেতে হবে যাতে পেট পরিষ্কার থাকে। চিনি জাতীয় খাবার বর্জন করতে হবে। মাংশ খাওয়া মোটামুটি বন্ধ করতে হবে। প্রতিদিন সুবিধামত সময়ে কিছু ব্যায়াম করতে হবে। যেমনঃ ১/ বুকডন ২/ জগিং ৩/ স্কিপিং ৪/ পেটে চাপ লাগে এমন যেকোন ব্যায়াম....

2909 views Answered

Related Questions

Next steps