1 Answers

সত্যি বলতে যেকোনো পরিমাণ শুক্রাণুই সন্তান উৎপাদনে সক্ষম। তবে প্রশ্নটি এভাবে যদি করি যে বীর্যে কি পরিমাণ শুক্রাণু কার্যকর থাকলে সন্তান জন্ম দেওয়া সম্ভব, তাহলে একটা উত্তর দাঁড় করানো যেতে পারে। স্পার্ম টেস্টে শুক্রাণুর পরিমান, আকার (Morphology), চলাচলের গতি (Motility) এ তিনটি জিনিস যাচাই করা হয়। আপনার বীর্যে প্রতি মিলিলিটারে ২০-১৫০ মিলিয়ন শুক্রাণু থাকলে তা স্বাভাবিক, এগুলোর কমপক্ষে ৪০% এর আকার ঠিকঠাক থাকলে আর ২০% এর গতি স্বাভাবিক থাকলে সন্তান জন্ম দেয়া সম্ভব। উক্ত হিসেবের চেয়ে কম শুক্রাণু বা অকার্যকরী শুক্রাণু থাকলে সন্তান জন্ম দেয়া ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ ক্ষেত্রে টেস্টটিউব বেবি নিতে হতে পারে।

5548 views Answered

Related Questions

Next steps