1 Answers

কোনো মেয়ে "লাইক" করে কিনা বোঝার উপায় ১. আপনার চেয়ে কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ নয় :- ধরুন মেয়েটির কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছে। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে। ২. আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’ :- প্রতিটি নারীই কিছুটা রহস্য করতে ভালোবাসে। এ কারণে আপনাকে রহস্যের মধ্যে রেখে তারা এই ধরনের মন্তব্যও করতে পারেন যে আপনাকে কেউ পছন্দ করে, কিন্তু আপনি তা জানেন না। এমন ধরনের কথা বললে আপনি ধরে নিতে পারেন যে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে। ৩. আপনাকে দেখে হাসলে :- মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের হাসিও হাসতে পারে। তাই যদি দেখা যায় কোনো মেয়ে প্রায়ই আপনার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসে তাহলে বুঝতে হবে মেয়েটি আপনাকে মনের কোনো একটি জায়গায় বসিয়েছে। এই মেয়েটা নিশ্চিতভাবেই আপনাকে লাইক করে। ৪. আপনার কাছাকাছি এসে কোনো কথা বলে :- স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট দূরে থেকেই দুজন কথা বলে থাকে। কিন্তু যদি দেখেন যে মেয়েটি আপনার সাথে কোনো কথা বলতে চাইলে নির্দিষ্ট দূরত্বের কিছুটা কাছেই এসে কথা বলছে তাহলে ভাববেন আপনার প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে। ৫. মেয়েটি বন্ধুরাও আপনাকে দেখে হাসলে :- মেয়েটির মনের মাঝে কোনো ধরনের ভালোলাগা তৈরি হলে সে তার বন্ধুদের সাথে শেয়ার করবে এটা স্বাভাবিক। এ কারণে মেয়েটি বন্ধুরা আপনাকে দেখে হাসতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে ফেলেছে। ৬. কারণে অকারণে মেয়েটি ফোন করলে :- ভালোলাগার মানুষটিকে কারণে অকারণে ফোন করতে ইচ্ছা করে। আর সে জন্যই যদি দেখেন মেয়েটি আপনাকে কারণে অকারণেই ফোন করে থাকে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে। ৭. অন্য মেয়ের দিকে আপনি তাকালে যদি ঈর্ষান্বিত হয় : - এটা মেয়েদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে পছন্দের মানুষটি যদি অন্য কোনো মেয়েদের দিকে তাকায় বা কথা বলে তাহলে তার প্রতি চরম ঈর্ষান্বিত হয়ে ওঠে। এমন ঘটনাটি যদি আপনার পছন্দের মেয়েটিও করে থাকে তাহলে ভাববেন আর দেরি নয় এবার প্রপোজ করা দরকার। কেননা মেয়েটি সত্যিই আপনার দিকেই ঝুঁকেছে, আপনার প্রতি আকর্ষিত হয়েছে। (from- internet)

3223 views

Related Questions