স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক বলতে কি বোঝায়?
4553 views

1 Answers

স্থিতিস্থাপক বলতে সেসব বস্তুকে বুঝায় যেগুলোকে বল প্রয়োগের মাধ্যমে বিকৃত করলে তা আবার পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। যেমন: রাবার বা স্প্রিং টেনে লম্বা করলে তা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। অস্থিতিস্থাপক হলো বিপরীত, অর্থাৎ যেসব বস্তু বিকৃত করা হলে আর আগের অবস্থায় ফেরত যেতে পারেনা। যেমন: টিনের কৌটা বা প্লাস্টিকের বোতল। এখানে জেনে রাখা ভালো যে সকল বস্তুর স্থিতিস্থাপক সীমা রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার বেশি বল প্রয়োগ করলে সেটি অস্থিতিস্থাপক হয়ে যেতে পারে। যেমন: স্প্রিং খুব জোরে টানলে এটি আর পূর্বের অবস্থায় ফেরত আসেনা, রাবার খুব জোরে টানলে দৈর্ঘ্য স্থায়ীভাবে বেড়ে যায় অথবা ছিঁড়ে যায়।

4553 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views