1 Answers
পৃথিবীতে যত পরিবর্তন ঘটে তাকে দুই ভাগে ভাগ করা যায়। ১।রাসায়নিক পরিবর্তন ও ২। ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন ঘটে রাসায়নিক বিক্রিয়ার কারনে। রাসায়নিক বিক্রিয়াঃ যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিনত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আরও সহজ ভাবেঃ যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে পরিনত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে।রাসায়নিক বিক্রিয়ার ফলে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে। যেমনঃ 2H+O=H2O একটি রাসায়নিক বিক্রিয়া। এখানে H(হাইড্রোজেন) ও O(অক্সিজেন) মিলে আমাদের সুপরিচিত H2O(পানি) সৃষ্টি করেছে। H(হাইড্রোজেন) ও O(অক্সিজেন) হচ্ছে গ্যাসীও পদার্থ, H2O(পানি) হচ্ছে তরল পদার্থ যা H ও O থেকে সম্পূন্ন ভিন্ন।সুতারাং এটি একটি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ায় দুটি অংশ থাকে। ১) বিক্রিয়ক ও ২)উতপাদক। ১) বিক্রিয়কঃ যে পদার্থ গুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহন করে তাদেরকে বিক্রিয়ক বলে। উপরোক্ত রাসায়নিক বিক্রিয়ায় H(হাইড্রোজেন) ও O(অক্সিজেন) হচ্ছে বিক্রিয়ক। ২)উতপাদকঃ রাসায়নিক বিক্রিয়ায়র ফলে যে সকল নতুন পদার্থ উপন্ন করে তাদের উতপাদক বলে।উপরোক্ত রাসায়নিক বিক্রিয়ায় H2O(পানি)হচ্ছে উতপাদক। ভৌত পরিবর্তনঃ যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্ত হয় না তাকে ভৌত পরিবর্তন বলে।ভৌত পরিবর্তনের ফলে পদার্থের অনুর গঠনের পরিবর্তন ঘটে না। যেমন বরফ কে তাপ দিলে তা পানিতে পরিনত হয় আবার পানিকে তাপ দিলে তা বাষ্পে পরিনত হয়। এখানে পানির অনুর ঘঠনের কোন পরিবর্ত্ন ঘতে নি। সুতরাং এটি একটি ভৌত পরিবর্তন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy