3মাস অথবা 6মাস মেয়াদি কোন জন্ম নিরোধক ইনজেকশন নিলে ভালো হবে ট্রেড নেম সহ বিস্তারিত জানালে খুশি হব?

আমি আপাদত সন্তান নিতে চাই না । আমার স্ত্রী ইনজেকশন নিতে আগ্রহি।আমি কোন জন্ম নিরোধক ইনজেকসন ব্যবহার করব। 6 মাস অথবা 3 মাস মেয়াদি। এতে করে কোন সমস্যা থাকলে বলবেন পিলিজ
11021 views

2 Answers

জন্ম নিয়ন্ত্রন রোধে ইনজকশন প্রয়োগ বা ওষুদ সেবনের ফলে শরীরে কোন না কোন বিরুপ প্রতিক্রিয়া দেখা দিবেই। তাছাড়া ইনজেকশন ব্যবহারে আপনার স্ত্রীর পিরিয়ড বন্ধ হয়ে যাবে তাতে করে শারীরিক ভাবে মোটা হবার সম্ভাবনা বেশী। তাই সবচেয়ে নিরাপদ এবং ঝুকিমুক্ত কনডোম ব্যবহার । বাজারে বিভিন্ন ব্রান্ডের কনডোম রয়েছে আপনি চাইলে সোসাল মাকেটীং কনডোম ব্যবহার করতে পারেন, দাম সাধ্যের মধ্যো।

11021 views Answered

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে ইনজেকশন পদ্ধতি রয়েছে ইনজেকশন ২ প্রকার-DMPA সাদা রং এর দ্রবীভূত জলীয় পদার্থ, ১ ডোজ ১ টি ভায়েলে থাকে। সুবিধা ১.নিরাপদ ও কার্যকর পদ্ধতি, 2.ব্যবহার বিধি সহজ (৩ মাসের জন্য) 3. রক্ত জমাট বাধার সমস্যা দেখা যায় না 4. সহবাসের সাথে সম্পর্ক নাই ৫.গোপনীয়তা রক্ষা করে নেয়া যায়, ৬.বন্ধ করলে গর্ভধারণ করা যায়, ৭.শিশুকে বুকের দুধ খাওয়ানো মা হলেও নেয়া যায়। কার্যপদ্ধতি ১.জরায়ুর মুখে শ্লেষ্মা তৈরী করে ফলে পুরুষের শুক্রকীট জরাযুতে ঢুকতে পারেনা, ২. ডিম্বাশয়ের ডিম্বকে পরিপক্ক হতে ও বের হতে বাধা দেয়, ৩. জরায়ুর ভিতরের গায়ে ঝিল্লীর পরিবর্তন করে, ফলে ডিম্ব জরায়ুতে বসতে পারে না। কার্যকরীতা অত্যন্ত কার্যকরী প্রায় ১০০% ভাগ এবং নিরাপদ জন্মনিরোধক পদ্ধতি। এই পদ্ধতি গ্রহণ করতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন।

11021 views Answered

Related Questions

Next steps