মাসিক ম্যগাজিন ( পত্রিকা) প্রকাশ করতে কত টাকা খরচ হবে?
মাসিক ম্যগাজিন বা পত্রিকা প্রকাশ করতে কত টাকা খরচ হবে, কি কি করতে হবে, এই যেমন কিশোরকন্ঠ, মুক্তকন্ঠ, কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম ম্যগাজিনের কথা বলছি
3471 views
1 Answers
এটা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর: ১/ আপনি বইটি কত পৃষ্ঠায় ছাপাবেন (এরকম ছোট বই ১৬ পৃষ্ঠায় এক ফর্মা। ১৬ পৃষ্ঠার কমে বই হবে না। আবার আপনি ২০ পৃষ্ঠায়ও করতে পারবেন না। করতে হলে প্রথম এক ফর্মা এর পর আধা ফর্মা অর্থাৎ ১৬ ৮= ২৪ পৃষ্ঠা এভাবে এক ফর্মা বা আধা ফর্মা বৃদ্ধি করে করতে পারবেন) ২/ কি কাগজ দিবেন। ৩/ কি কি ডিজাইন দিবেন। ৪/ কভার কোন কাগজ দিয়ে দিবেন। ৫/ কয় হাজার কপি করবেন। (সর্বনিম্ন ৫০০ কপি। ৫০০ কপি করলে খরচ একটু বেশি পড়বে। ১৫০০-২০০০ কপি বা তার চেয়েও বেশি করলে খরচ কম পড়বে। বই ছাপানো অনেক খরচের ব্যাপার এবং অনেক কষ্টের ব্যাপার। এরকম একটি ম্যাগাজিন দুই থেকে আড়াই ফর্মা এবং ২০০০ কপি ছাপাতে গেলে নিম্নে ৪০-৫০ হাজার টাকা খরচ পড়বে।
3471 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy