চিকন হয়ে যাচ্ছি কেন?
4 Answers
মোটা হওয়া নিয়ে দুশ্চিন্তা করবেন না। নিচে কিছু টিপস দিলাম: * ব্যক্তির পছন্দ ও রুচি অনুযায়ী খাবার খেতে হবে। * অল্প করে বারবার খাবার খেতে হবে। * উচ্চ ক্যালরি, উচ্চ শর্করাসম্পন্ন খাবারে সমন্বয় হবে। * পুষ্টিহীনতা থাকলে সাপ্লিমেন্ট নিতে হতে পারে। * খাবারে অরুচি থাকলে অ্যাপিটাইজার বা রুচি বাড়াতে খাবার বা সাপ্লিমেন্ট নিতে পারেন। * পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, ফলের রসও পান করতে হবে নিয়ম করে। * পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। * এ ছাড়া খালি হাতে ব্যায়াম, সাইকেল চালাতে বা সাঁতার কাটতে পারেন। এসব ব্যায়াম ক্ষুধা ও হজমশক্তি বাড়াবে। * ওজন বাড়াতে একটি খসড়া ডায়েট চার্ট দেখে নিন। সকালের খাবার * ভাত/পরোটা/খিচুড়ি * ডিম: পোজ/ভাজি * সবজি: ভর্তা/ভাজি * মিষ্টিজাতীয় খাবার মধ্যসকাল * পুডিং/মিল্ক সেক/ব্রেড টোস্ট * মিষ্টি ফল: একটি/শরবত/মিষ্টি দুপুর * ভাত, পোলাও, খিচুড়ি, ফ্রাইড রাইস, মাছ ভাজি, মাংস ভুনা, কাবাব/টিকিয়া, ঘন ডাল * সবজি: ভাজি/ভর্তা * সালাদ: ড্রেসিংসহ সালাদ (অয়েল ড্রেসিং) সন্ধ্যা * হালিম, ডিম-পরোটা, নুডলস, কেক, মিষ্টি, পিঠা, ফলের রস, ফল। * রাতের খাবার: দুপুরের ধাঁচে হবে। * ঘুমাতে দেরি হলে মিল্ক সেক, দুধ-সেমাই/ফিরনি/হালুয়া খেতে পারেন এটি একটি সর্বজনীন খাদ্যতালিকা। ব্যক্তিভেদে এই খাবারের তালিকা পরিবর্তন ও পরিবর্ধিত হতে পারে।
শরীরে ভিটামিন এর অভাব থাকলে, সাস্থ্য নষ্ট হয়ে যায় নিয়ম মাফিক চলুন পরিমিত ঘুমান রেষ্ট নিন, বেশি পানি পান করুন, ঠিকমতো পুষ্টিকর ফলমূল, শাকসবজি খান,দুধ, ডিম, কলিজা এবং ফ্যাট জাতীয় খাবার খাবেন, চিরতা ভিজিয়ে রেখে প্রতিদিন সকালে খেতে পারেন। চিন্তা মুক্ত থাকুন, হালকা ব্যায়াম করুন আর এইভাবে চললে সাস্থ্য বাড়াতে পারবেন আর ভিটামিন এর ঘাটতি থাকলে ভিটামিন খেতে পারেন।
আপনাকে প্রথমে আগে স্বপ্নদোষ যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আপনি নিচের নিয়ম অনুসরন করুন ইনশাআল্লাহ স্বপ্নদোষ হবেনা ==> ** আপনি আজ থেকে নিয়ত করুন ৫ ওয়াক্ত নামায পড়বেন কেননা নামায মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখে। **মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে দেখবেননা **ঘুমানোর আগে অবশ্যই দোয়া পড়বেন ** উপর হয়ে ঘুমাবেননা। **কোন খারাপ গল্প বা ভিডিও দেখবেননা। আর মোটা হওয়ার জন্য আপনি নিচের নিয়ম অনুসরন করুন==> টিপস-১ : যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। টিপস-২ : একটা নিদিষ্ট সময় ধরে খাবেন। সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন। সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন। হ্যাম বার্গার, ভাজা খাবার, চিকেন ব্রেস্ট খেলেও ক্ষতি নেই। টিপস-৩ : সফ্ট ড্রিংকস্ এবং ফ্যাটি খাবার খেলে স্বাস্থ্য মোটা হয়। এতে বেশি পরিমানে ইন্সুলিন থাকে। ইন্সুলিন হরমোন তৈরি করে। যার সাহায্যে শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট জমে। যখন ফ্যাটি ফুডস্ খাবেন, তখন পানি পান করুন; সফ্ট ড্রিংকস্ নয়। এমনকি ডায়েট সফ্ট ড্রিংকস্ও নয়। এটা খেলে আপনি ফ্যাটি ফুড খেতে পারবেন না। টিপস-৪ : এনার্জি ফুড খেলেও আপনি মোটা হবেন। শরীরে যদি এনার্জি ফুড না থাকে তাহলে শরীরে শক্তিই থাকে না মোটা হওয়া তো দূরের কথা। উদাহরণে বলি: আপনি কখনো ব্যাটারিতে ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবেন না যদি প্লাগ না দেন। শরীরও তার ব্যতিক্রম নয়। টিপস-৫ : টেনশনমুক্ত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম করলে ক্ষুধা বেড়ে যায় টেনশন দূর করে। টিপস-৬ : প্রচুর ফল খান। ফল পুষ্টিকর খাবার এতে প্রচুর ক্যালরি পাওয়া যায়। প্রতিদিন ফল এবং ফলের রস খান। ফলের তৈরি বিভিন্ন সিরাপ, কুবিথ, গাম, জ্যাম, জ্যালি খান এতে ফ্যাট আছে যা আপনার স্বাস্থ্য মোটা করবে। টিপস-৭ : এ্যালকোহল পান করলে শরীর মোটা হয়। এটা আপনার মাংশপেশীতে হরমোন তৈরি করে। আপনার শরীরে যখন অতিরিক্ত ক্যালরির প্রয়োজন হয় দিনের শেষে সন্ধ্যার দিকে তখন পরিমাণমত (অল্প পরিমাণ) এ্যালকোহল পান করুন। এ্যালকোহলে প্রচুর ক্যালরি পাওয়া যায়। রাতে এ্যালকোহল পান করে তাড়াতাড়ি রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ুন। তবে এই নয় যে, আপনি একেবারে বেশী পরিমাণে এ্যালকোহল পান করে মাতাল হবেন। তাতে কিন্তু লাভে চেয়ে ক্ষতির পরিমাণ বেশী হবে। আপনি খুব দ্রুত মোটা হয়ে যাবেন। আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে এত দ্রুত মোটা হওয়া সম্ভব। একবার চেষ্টা করে দেখুন না, ক্ষতি তো নেই !
ভাতের বদলে ডাল এবং সবজিসহ রান্না করা খিচুড়ি খান । ভাত খেতে হলে বসা ভাত রান্না করুন কিংবা রাইস কুকারে রান্না করা ভাত খান । ফ্যান বা মাড় ঝরানো ভাত খাবেন না । রুটি খাবেন না । পাউরুটি খেলে জেলি/জ্যাম অথবা মাখন সহ খান । প্রতিদিন ১০০ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন।প্রতিদিন কমপক্ষে ২৫০ গ্রাম দুধ খান । দিনে ২ টি ডিম খান । অতিরিক্ত চা কফি খাবেন না । কখনই খাবার বাদ দেবেন না । দ্রুত কোথাও যেতে হলে বা কাজ থাকলে পথে খাবারটা খেয়ে নিন । খাবার বাদ দিলে শরীরের ক্ষতি হয় । তিনবেলা খাওয়ার সাথে সাথে বিকালে নাস্তা করুন । এবার আসুন এক্সারসাইজে, জিমে গিয়ে কখনই ব্যায়াম করবেন না।হাল্কা ব্যায়াম করুন ।দৌড়ান , সাইকেল চালান, সাতার কাটুন । অতিরিক্ত ব্যায়াম করবেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy