দাঁতের মাড়ি ফুলে গেলে কি করতে হবে?
4 Answers
১) লবণ পানিতে কুলকুচি করুন দাঁতের ব্যাথায় দারুণ কাজ করে লবণ পানি। এমনকি ডাক্তাররাও এটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন প্রায়ই। এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লবণ গুলে নিন। মুখের ভেতরে পানি নিয়ে কিছুক্ষণ রাখুন, কুলিকুচি করে ফেলে দিন। এভাবে করতে থাকুন পরপর কয়েকবার। ২) লবঙ্গ গুঁড়ো করে ব্যথাযুক্ত দাঁতের উপর দিন এটি বেশ পুরনো কিন্তু সহজ একটি পদ্ধতি। লবঙ্গ থেঁতলে বা গুঁড়ো করে সামান্য পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্টের মত করে যে দাঁতে ব্যথা করে সেটার উপর লাগিয়ে রাখুন। ৩) ভ্যানিলা এক্সট্র্যাক্ট ব্যবহার করুন কেক বা মিষ্টি জাতীয় খাবার তৈরির জন্য অনেকেই আমরা ভ্যানিলা এক্সট্র্যাক্ট বাসায় রাখি। এটিই আপনাকে বাঁচিয়ে দিতে পারে চরম যন্ত্রণা সহ্য করার হাত থেকে। একটি কটন বাড কিংবা তুলোর বল ডুবিয়ে নিন এক্সট্র্যাক্টের শিশিতে। এরপর ব্যাথাযুক্ত দাঁতের ওপরে চেপে ধরে রাখুন। ৪) কর্পূরে মিলবে ব্যথামুক্তি কিছুটা কর্পূর তুলোয় লাগিয়ে আক্রান্ত স্থানে ব্যাবহার করুন। তবে সতর্ক থাকুন। বেশি পরিমাণে কর্পূর অসাবধানতাবশত গিলে ফেললে ক্ষতি হতে পারে। ৫) ভিনেগার ব্যবহার করুন তুলোর বল বা কটন বাডে ভিনেগার লাগিয়ে আগের মতই (উপরোক্ত পদ্ধতিতে) ব্যবহার করুন। ৬) আদা এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। যদি চিবাতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই ব্যথা চলে যাবে। ৭) পেঁয়াজ টাটকা এবং রসালো এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে সেটা আক্রান্ত দাঁতের ওপর চেপে রাখুন। পেয়াজের রসটা উপকারে আসবে।
দাঁতের মাড়ি ফুললে বা মাড়ি ব্যাথ্যা করলে ষরিসার তেলে সামান্য লবণ ও ফিটকিরি মিশিয়ে রোজ রাতে শোওয়ার আগে দাঁত ও মাড়ি মালিশ করুন, যতদিন সমস্যার সমাধান না হচ্ছে ততদিন এভাবে চলবে এবং ততদিন ব্রাশ ব্যবহার না করে আঙুল দিয়েই দাঁত মাজুন, দাঁত মাজার পর জিভও নিয়মিত পরিষ্কার করবেন,
দাঁত এর মাড়ির প্রধান সমস্যা হল,, দাতের মাড়ি ফুলে যাওয়া অথবা দাতের মাড়িতে ঘা হওয়া বা বিভিন্ন্ জীবাণুর সংক্রমণ এ মাডি ফুলে যায় ॥ এ সমস্যাকে একসাথে দাতের স্কার্বি রোগ বলে, এ রোগটি ভিটামিন "সি" এর অভাবে হয় ॥ তাই আপনাকে এ রোগ থেকে বাচার জন্য নিয়মিত পরিমান মত ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে , যেমন,, টকস্বাদ যুক্ত খাবার, কমলা লেবু, টমেটো, কাচামরিচ, জলপাই,, ইত্যাদি টক স্বাদযুক্ত খাবার এবং নিয়মিত দাঁত পরিষ্কার রাখতে হবে দু বেলা ব্রাশ করে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে। দাঁতে ব্যথা বেশি হলে আপনি, Etorix 90 এবং সাথে গ্যাস্ট্রিক এর যেনো একটি ঔষুধ সেবন করুন ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে।
সরিষার তেলের সাথে এক চিমটি লবন মিশিয়ে আক্রান্ত মাড়ির গোড়ায় ডলে দিতে হয়। এতে মাড়ি ব্যথা কমে যায়। বা কয়েক ফোঁটা লেবুর রস আক্রান্ত মাড়িতে দিলে মাড়িব্যথা কমানো যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy