4 Answers

মশা দূর করার ঘরোয়া উপায়। ১। কর্পূর- ঘরে কর্পূর জ্বালিয় রাখলে ১৫ মিনিটের মধ্যে মশা চলে যায়। ২। রসুন- রসুন জলের ঝাঁঝালো গন্ধে মশা চলে যায়। কয়েক কোয়া রসুন থেঁতো করে জলে ফুটিয়ে নিন। এই জল সারা ঘরে ছড়িয়ে দিন। ৩। মিন্ট অয়েল- জোরালে গন্ধেই মশা পালায়। ক্ষতিকারক মশার ওষুধের থেকে ঘরে মিন্ট অয়েল স্প্রে করলে ৪। নিম তেল- নারকেল তেল ও নিম তেল ১:১ অনুপাতে মিশিয়ে সারা শরীরে লাগান। এই গন্ধে মশা আপনার ধারে কাছে ঘেঁষবে না। এ দিকে আপনার ত্বকও থাকবে ভাল। অ্যালার্জিও কমে যাবে। ৫। অইক্যালিপটাস ও লেমন অয়েল- এই দুই তেলের গন্ধে মশা যেমন পালাবে তেমনই এর অ্যান্টিসেপটিক গুণ মশার কামড় সারাতেও উপযোগী। ইউক্যালিপটাস ও লেমন অয়েল সম পরিমাণে মিশিয়ে গায়ে লাগান। তবে দেখে নিন ইউক্যালিপটাস অয়েলের গন্ধ সহ্য করতে পারছেন কিনা। অ্যালার্জি থাকলে অবশ্য নয়।

3260 views Answered

১। নিমের তেল মশার হাত থেকে বাঁচিয়ে দিবে নিমের তেল। সমপরিমাণে নারকেল তেল এবং নিমের তেল মিশিয়ে নিন। এবার এটি সারা শরীরে লাগান। মশা আপনার কাছ থেকে দূরে থাকবে। নিমের গন্ধ মশা সহ্য করতে পারে না। অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি প্রোটোজোয়াল উপাদান মশাকে আপনার থেকে দূরে রাখে। ২। ভিনেগার ১৩২ আউন্স আপেল সিডার ভিনেগার, দুই টেবিল চামচ শুকানো পুদিনা পাতা একটি এয়ার টাইট পাত্রে রাখুন। এভাবে ২-৩ সপ্তাহ রেখে দিন। প্রতিদিন একবার করে ঝাঁকিয়ে নিন। এর সাথে পানি মিশিয়ে শরীরে ব্যবহার করুন। এটি আপনাকে মশার সাথে সাথে অন্যান্য পোকার হাত থেকে রক্ষা করবে। ৩। রসুন বিবিধ রোগ প্রতিরোধ করার পাশাপাশি রসুন মশাও দূর করে থাকবে। কয়েক টুকরো রসুনের কোয়া থেলে পানিতে দিন। পানি ফুটে আসলে চুলা থেকে নামিয়ে ফেলুন। এবার একটি স্প্রে বোতলে এটি ভরে নিন। এবার এটি দিয়ে রুমে স্প্রে করুন। দেখবেন মশা উধাও হয়ে গেছে। ৪। ভ্যানিলা এসেন্স ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল ১০-১৫ ফোঁটা, ভ্যানিলা এসেন্স ৩-৪ টেবিল চামচ এবং ১/৪ কাপ লেবুর রস একটি স্প্রে বোতলে মিশিয়ে নিন। এরপর এতে পরিষ্কার পানি দিয়ে দিন। খুব ভাল করে ঝাঁকিয়ে নিন। এবার এটি শরীরে স্প্রে করুন। আপনাকে আর মশা কামড়াবে না। আপনি চাইলে এটি ঘরেও স্প্রে করতে পারেন।

3260 views Answered

কর্পূরের ব্যবহারমশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারেনা। আপনি যেকোনো ফার্মেসীতে গিয়ে কর্পূরের ট্যাবলেট কিনে নিতে পারেন। একটি ৫০ গ্রামেরকর্পূরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। তাৎক্ষণিকভাবেই মশা গায়েব হয়ে যাবে। দুদিন পর পানি পরিবর্তন করুন। আগের পানিটুকু ফেলে দেবেন না। এই পানি ঘর মোছার কাজে ব্যবহার করলে ঘরে পিঁপড়ের যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন। ২। লেবু ও লবঙ্গের ব্যবহারএকটি গোটা লেবু খণ্ড করে কেটে নিন। এরপর কাটা লেবুর ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে থাকে এমনভাবে লবঙ্গ গেঁথে দিন। এরপর লেবুর টুকরোগুলো একটি প্লেটে রেখে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতেই বেশ কয়েকটা দিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। এই পদ্ধতিতে ঘরের মশা একেবারেই দূর হয়ে যাবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রাখতে পারেন। এতে করে মশা ঘরেই ঢুকবে না।

3260 views Answered

মশা তাড়াবার জন্য কার্যকরী উপাদান, পদ্ধতি এক: এই পদ্ধতিতে আমাদের লাগবে খুবই সাধারণ দুটি উপাদান। নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল। নারিকেল তেল সবার ঘরেই মজুদ থাকে, সাথে বেছে নিন আপনার পছন্দের যে কোন এসেনশিয়াল অয়েল। ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস বা রোজমেরী-এই ফ্লেভার গুলো থেকে বেছে নিন যে কোন একটি বা দুটি এসেনশিয়াল অয়েল। ৮ আউন্স নারিকেল তেলের সাথে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। ব্যাস, তৈরি আপনার জন্য মশা তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যে কোন অংশে মাখতে পারেন। মশা তো দূর হবেই, সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা থাকবে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়া সহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর কাছে ভিড়বে না। পদ্ধতি দুই: পরের উপায়টিতে আপনার কাজে লাগবে কেবল ভালো মানের ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, যে ভ্যানিলা এসেন্স আমরা খাবার তৈরিতে ব্যবহার করি, সেটাই। ভ্যানিলা এসেন্সের সাথে সমান সমান পরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন।

3260 views Answered

Related Questions

Next steps