কোমড়ের ব্যাথার জন্য কার্যকরি ওষুধ বা চিকিৎসা কি হতে পারে?

আমার বয়স ৩০ বছর। তেমন কোনো জটিল রোগ নেই। ৩ মাস আগে একটা বস্তা তুলে ভ্যানে উঠানোর সময়, কমোরে হঠাৎ মচকা ব্যাথা অনুভব করি। তখন সাধারন ওষুধে ব্যাথা কমে যায়। ১ সপ্তাহ পরে আবার ব্যাথা বাড়তে থাকে। বরিশালে অর্থপেডিকস এর ডাক্তার দেখাই। এক্সরে তে কোনে ভাঙা দেখা যায় নি। তবে দির্ঘদিন বসে বসে দোকানদারি করার জন্য মেরুদন্ডের হাড় একটু বাকা হয়ে গেছে। বর্তমান অবস্থা এমন যে রোলাক ইনজ্যাকসন নিতে হয়। যত ডাক্তার দেখাই আর যত ওষুধ খাই দুই দিন ভালো তারপর ওষুধ খেলেও কমে না। ইনজ্যাকশন লাগে। আর ব্যাথাটা এখন বাম পায়ে নেমে মাংসের মদ্ধে জালাতন করে। বসে থাকালে উঠতে গেলেই প্রচন্ড ব্যাথা অনুভব করি। এমন অবস্থায় আমি কোন ডাক্তার বা কোন ওষুধ নিতে পারি। আর আমি বরিশালে থাকি। দয়া করে আমায় বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকবো।
3329 views

2 Answers

কোমরের ব্যথা থেকে নিজেকে মুক্ত রাখার উপায়: সকালে হাঁটার চেষ্টা করুন। সঠিক পদ্ধতিতে যোগ ব্যায়াম করুন। মেডিটেশন করুন; শরীর ও মন ভালো থাকবে। পরিমিত বিশুদ্ধ পানি পান করুন। সুযোগ থাকলে সাঁতার কাটুন। নাশতায় স্বাস্থ্যসম্মত খাবার খান। অফিস থেকে ফিরে একটু বিশ্রাম নিয়ে হাঁটুন। আশপাশের কোনো জিমেও যেতে পারেন। রাতের খাবার আটটার মধ্যেই খেয়ে ফেলুন। সন্ধ্যার পর ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমাতে যাবেন না। কিছুক্ষণ ছাদে বা বারান্দায় হাঁটতে পারেন। বেশি রাত জাগবেন না।

3329 views Answered

ব্যাথার ঔষধ:- প্যারাসিটামোল,ডাইক্লোফেনাক, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন ইত্যাদি। বেশী ব্যাথা হলে:- ট্রামাডোল,টাপেনটাডোল বা মরফিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়ে থাকে।

3329 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps