1 Answers

পৃথিবীর যে কোনো স্থানের একটি অনন্য স্থানাঙ্ক থাকে। স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি মাত্রা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বা গভীরতা। প্রাচীন ব্যবিলিয়ন তত্ত্ব, যা পরে গ্রিক দার্শনিক ভূগোলবিদ টলেমি পরিবর্ধিত করেছেন, সে অনুসারে পৃথিবী পূর্ণ বৃত্ত ৩৬০ ডিগ্রিতে বিভক্ত। এর মধ্যে অক্ষাংশ হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায়, কোনো স্থান বিষুবীয় তলের কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। একই অক্ষাংশ বিশিষ্ট সব বিন্দুকে যোগ করে যে রেখা পাওয়া যায় সেটি ভূপৃষ্ঠের উপরে অবস্থিত একটি বৃত্ত এবং বিষুবীয় অঞ্চলের পরিধির সঙ্গে সমান্তরাল। পৃথিবীর দু’মেরুতে এই রেখাগুলো বিন্দুবৃত্ত গঠন করে। প্রতিটি মেরুর অক্ষাংশের পরিমাপ হচ্ছে ৯০ ডিগ্রি: উত্তর মেরু ৯০ ডিগ্রি উত্তর-দক্ষিণ মেরু ৯০ ডিগ্রি। সমান্তরাল অক্ষাংশকে বিষুব রেখা বলা হয়। এই রেখাটিই পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে বিভক্ত করেছে। এই রেখার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে বিষুব অঞ্চল বলে।

11521 views Answered

Related Questions

Next steps