কেউ আমার কথা বিশ্বাস করবেনা। এখন আমি কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুকঃ
আমার বয়স ১৭-১৮. বিয়ে ঠিক হয়েছে। আর ক'দিন পরেই শশুর বাড়ি চলে যাব। আমার বিয়ের ঘঠক ছিল আমার হাজবেন্ডের মামাত ভাই। তাকে বড় ভাইয়ের মত মনে করতাম। ঘঠক হওয়ার সুবাদে প্রতিদিন সে আমাদের বাড়িতে আসে। আমার বাবা মাও তাকে খুব বিশ্বাস করে। এমনকি আমার চাইতেও বেশি। তার নাম রাহুল।
কিন্তু এই বড় ভাইয়ের মত মানুষটি আমাকে কুপ্রস্তাব দিয়ে বসল। বলল তার সাথে একাকিত্বে দেখা করতে। কিন্তু আমি তা কোন ভাবেই মেনে নিতে পারবনা। এই জন্য তাকে না বাচক উত্তর দেই। এর পর্ও অনেক চেষ্টা করে না পারায় প্রভাব খাটানোর চেষ্টা করে সে। তাতেও ব্যর্থ হওয়ায় এখন সে দারু-টোনার মত গৃন্য কাজ বেচে নিবে বলে আমাকে হুমকি দিয়ে গেছে। যার দ্বারা আমি নিজেই ওর প্রতি দুর্বল হয়ে পড়ব।
আমি এইসব ব্যাপার গুলো কাউকে শেয়ার করতে পারছিনা। এমনকি বাবা মাকেও না। কারণ কেউ আমার কথা বিশ্বাস করবেনা। এখন আমি কী করতে পারি?
4504 views
1 Answers
যাদু টোনার উপর বিশ্বাস রাখারই কোনো দরকার নেই। আজকাল যেসব তথাকথিত যাদু টোনার কথা শোনা যায় তার ৯৯%-ই ফেইক। তবে ইসলামি বিশ্বাস মতে আপনি যদি প্রত্যহ সূরা ফালাক পাঠ করেন তাহলে আপনার উপর কোনো জাদুশক্তি প্রভাব বিস্তার করতে পারবেনা। মহানবী (স.) এভাবেই কাফেরদের জাদুমন্ত্রের হাত থেকে নিজেকে মুক্ত রেখেছিলেন। আর হ্যা, কথাটা একদম গোপন রাখবেননা। অন্তত কাছের বন্ধু বা প্রতিবেশীর সাথে শেয়ার করুন। পরিস্থিতি আরও প্রতিকূল হলে আপনার মায়ের নিকট সবটা বুঝিয়ে বলুন, তারা বিশ্বাস করুক বা না করুক এতে আপনি কিছুটা হলেও স্বস্তি পাবেন।
4504 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy