2 Answers
জ্বি না ভাই কোরআন শরীফ পড়তে ওযুর প্রয়োজন নেই কিন্তু কোরআন শরীফ স্পর্শ করতে হলে ওযু লাগবে। (মা-লা বুদ্দা মিনহু)
কুরআন স্পর্শ করার জন্য পবিত্র হওয়া আবশ্যক। কিন্তু তিলাওয়াত করার জন্য অজু থাকা আবশ্যক নয়। তবে যাদের জন্য গোসল ফরজ তাদের সে অবস্থায় কুরআন তিলাওয়াত জায়েজ নয়। عَنِ ابْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« لاَ تَقْرَأُ الْحَائِضُ وَلاَ الْجُنُبُ شَيْئًا مِنَ الْقُرْآنِ » অনুবাদ-হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-ঋতুবতী মহিলা এবং গোসল ফরজ হওয়া ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না। সুত্র :- ★ সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৫৩৫, ★ সুনানে তিরমিজী, হাদীস নং-১৩১, ★ সুনানে দারা কুতনী, হাদীস নং-১৯০০, ★ মুসনান্না ইবনে আবী শাইবা, হাদীস নং-১০৯০/১০৯৮ ★ সুনানে দারেমী, হাদীস নং-৯৯১, ★ মুসনাদুর রাবী, হাদীস নং-১১, ★ মুসন্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৩৮২৩
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy