বাবা মা আমার ভালবাসা মেনে নিচ্ছে না?

আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটাকে আমার পরিবারের কেউই পছন্দ করে না। তাকে কেউ সহ্য ও করতে পারে না। কিন্তু আমি আমার বাবা মাকেও কষ্ট দিতে পারবোনা। ওই দিকে মেয়েটা আমাকে না পেলে নাকি গলায় ফাশি দিবে অথবা বিষ খাবে। কিন্তু আমি আমার পরিবারকে এটা কিছুতেই বুঝাতে পারছি না। আমার পরিবার অই মেয়েকে গ্রহন না করার কারণ হলো, মেয়েটি খুবই গরিব। মেয়ে বাবা নেই। মামাদের টাকায় সংসার চলে। কোনো ভাইও নেই। শুধু মেয়ে আর তার মা। আর কেউ নাই। মেয়ে লেখা পড়া করে মামার খালার টাকা দিয়ে। এই জন্যই আমার এই মেয়ের প্রতি মায়া হয়। তাই তাকে আমি ভালবেসে ফেলেছি। কিন্তু পরিবার মানছে না। আমি এখন কি করতে পারি এই অবস্থায়। দয়া করে একটু জানাবেন।
3332 views

7 Answers

এখন আপনি যদি দুইদিকের ভালোবাসা আগলে রাখতে চান তাহলে পারবেন না। একটা আপনাকে বাদ দিতেই হবে। আপনি একটি কাজ করতে পারেন, মেয়েটিকে বিয়ে অন্য কোথাও চলে যান তাহলে পরবর্তীতে আপনার মা বাবা তাদের ভুল বুজলে আপনাদের কে মেনে নেবে। এছাড়া আর কোনো উপায় আছে বলে মনে করি না।

3332 views Answered

আপনি আপনার মা -বাবাকে ভালো করে বোঝান।হয়তো তারা কিছুটা সময় নিবে। আর হ্যা এই সময়ে আপনি নিজে একা কোনো সিদ্বান্ত নিবেন না নিলে বিপদে পরতে পারেন।যদি একান্তই রাজি না হয় তাহলে তাকে ভুলে যান কারন মা বাবকে কষ্ট দেয়া ঠিক না।তারাই আপনাকে চলতে শিখিয়েছে তাদের মুখের উপর কথা না বলাই ভালো।

3332 views Answered

মায়ার জালে আপনি মেয়েটি কে ভালবেসে ফেলেছেন।পরিবার মানছে কারণ মেয়েটির তেমন সম্পদ কিছু নেই বলে।আপনি তাদের কে আপনার ভাই চাচা দ্ধারা বুঝান।যদি না বুঝে একটু অপেক্ষা করুন।আশা করি দু ১মাসের মধ্যে তারা অবশ্যই মেনে নিবে।

3332 views Answered

আপনার এখন উচিত হবে দু দিকে সামলে রাখা কেননা মেয়েটি অসহায় আপনার উপরেই নির্ভর করে আছে ভালবাসার টান নিয়ে, আপনার অবেলায় পেলে কিছু একটা করে বসবে যেহেতু মেয়েটিকে দেখার মত আর কেউ নেই আপনি ও না থাকলে ভিষণ কষ্ট পাবে, আর মা, বাবার মনেও কষ্ট দেওয়া যাবেনা আপনি যতটা সম্ভব এখন পরিবার কে সম্পূর্ণ ভাবে সব কিছু ধীরেসুস্থে বুঝান নিজে না পারলে বন্ধুদের সাহায্য নিন যেনো পরিবার ব্যাপার টা বুঝে নেয়, আর মেয়েটিকে ও অপর দিকে বুঝিয়ে রাখুন ধৈর্য্য ধরতে বলুন এবং আপনাকে কিছু সময় দিতে বলুন যেনো একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

3332 views Answered

আপনি এই কথাগুলো আপনার মা-বাবাকে বলে বোঝান যে, মেয়েটির উপর আপনার মায়া হওয়ার কারণ, মেয়েটিকে ভালো কেনো লাগে আপনার, এগুলি গুছিয়ে গুছিয়ে বলুন - বিশেষ করে আপনার মা-কে। একটা মেয়ের কষ্ট উনি ভালো বুঝতে পারবেন। আর এমনিতেও আপনি খুব বড় এবং ভালো একটা কাজ করেছেন ওই বাবা না থাকা মেয়েটিকে ভালোবেসে, বুঝিয়ে দেখুন মেনে নিতেও পারে, কারণ আপনি কোনো খারাপ কাজ তো করেননি, বরং একটা ভালো কাজই করেছেন। ভালো থেকেন।

3332 views Answered

আপনার প্রশ্নের ভঙ্গিতে বুঝা যাচ্ছে যে আপনি আপনার প্রেমিকা ও বাবা-মাকে ভালোবাসেন। এখন কাউকেও ছাড়তে পারছেন না। আমিও বলি কাউকে ছাড়বেন না। যেহেতু এই বিয়েতে আপনার বাবা-মা রাজি না সেহেতু আপনি এখন বিয়ে করবেন না। যতখন না পযর্ন্ত আপনার বাবা-মাকে এই বিয়েতে রাজি করাতে পারবেন। কারণ- মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যাখ্যায় স্পষ্টই প্রমানিত যে, বাবা-মা কিংবা অভিভাবকদের বিনা অনুমতিতে পালিয়ে বিয়ে করাকে ইসলাম সমর্থৃন করে না। নবীজী (সা.) এই রূপ বিয়েকে সরাসরি বাতিল বলে অ্যাখ্যায়িত করেছেন। সুতরাং যে কাজ আল্লাহর রাসুল করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে নিজেকে বিরত রাখুন। বাবা-মাকে রাজি করানোর জন্য ধৈর্য ধরুন ফল পাবেন।

3332 views Answered

আপনি এই মূহুর্তে কটিন একটা অবস্থায় দাড়িয়ে আছেন,কোনটা থেকে কোনটা বেচে নিবেন খুবেই মুশকিল,দুইটাই খুব জটিল,না পারছেন মেয়েকে দূরে সরিয়ে দিতে,না পারছেন আপনার মা বাবার কথা অমান্য করতে,আপনাকে আমি একটা উপদেশ দিচ্ছি কথায় আছে এক বার পারিলে দেখ শতবার,তাই আপনি আপনার মা বাবা কে বার বার বোঝানোর নো চেষ্টা করুণ,একবার না একবার আপনার কথা তাদের মনে কাজ করবেই,তার পর আপনার কথাগুলো আপনার মা বাবা খতিয়ে দেখবেন,আর মা বাবা কখনো ছেলে মেয়ের অমঙ্গল চাঁই না,তারা সবসময় সুখেই চান,যদি রাজি হয়ে যায় তো আপনার কপাল ভাল,শত কিছুর পরেও যদি কিছুতেই আপনার মা বাবা রাজি না হয় তাহলে আপনার মেয়েটি ভুলেই যেতে হবে,এ ছাড়া উপায় নাই,আর আপ্নি যদি আপনার মা বাবার কথা আপনি অমান্য করেন তাহলে তো অন্য বিষয়,

3332 views Answered

Related Questions

Next steps