কী করলে আমি প্রতি মাসে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার টাকা সৎভাবে আয় করতে পারব?

আমার বয়স ২৩ বছর । পৈতৃক সম্পত্তি কিছু নেই বললেই চলে। আমার বাবা সল্প বেতনে একটি মাদরাসায় কর্মরত আছেন। আমার শিক্ষাগত যোগ্যতাও নড়বড়ে ( মাদরাসা বোর্ড থেকে দাখিলে জিপিএ-৪.৪৪, আলিমে জিপিএ-৪.২৫ এবং ফাযেল ডিগ্রি পরীক্ষায় জিপিএ-২.৯৩ প্রাপ্ত ) । আমার উল্লেখযোগ্য কোন অভিজ্ঞতাও নেই। ....আছে আবেগ ভরা স্বপ্ন। আমার ছোট ভাই দশম শ্রেণীতে ( বিজ্ঞান বিভাগ ) পড়ে। আমার আশা, ও যেন উচ্চ শিক্ষিত হতে পারে। আমার মা নানান রোগে জর্জরিত। তাঁর পূর্ণ চিকিৎসা করাতে অনেক টাকা দরকার। বরিশাল শহরে ভাড়া করা বাসায় থাকি। গ্রামে নিজেদের ভিটায় একটি ঘর পর্যন্ত নেই। এরকম অজস্র প্রয়োজন আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি একান্তই নির্বিকার... তবে নিজের বৈশিষ্ট্য হিসেবে বলছি, আমি সৎ ও মোটামুটি ধৈর্য্যশীল, ইচ্ছাকৃত কারও হক নষ্ট করি না, সুদ খাওয়া কিংবা দেওয়া থেকে বিরত থাকি, হালাল-হারাম মেনে চলি ইত্যাদি। ……আর ঠুনকো একটা অভিজ্ঞতা আছে। আমি ৭ বছর যাবত টিউশনি করছি। class 1-7 মোটামুটি পড়াতে পারি। তাতেও পানি গরম হয় না…। অর্থাৎ আমাকে দিয়ে তাদের চলে না, আর তারা যে টাকা দেয়, তাতে আমারও চলে না। গত বছর PSC-র ৪টা স্টুডেন্ট পড়িয়েছি, ৩ টার A+ মিস... অথচ ওরা ক্লাসে ভাল পারত। যাই হোক… ans.bissoy.com এর ভাইয়েরা, আমাকে পরামর্শ দিন, কী করলে আমি প্রতি মাসে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার টাকা সৎভাবে আয় করতে পারব? আমার দ্রুত ইনকাম দরকার। বর্তমান পরিস্থিতি খুব খারাপ যাচ্ছে।
2443 views

1 Answers

আপনি অনলাইন এফিলিয়েট মার্কেটিং শিখতে পারেন যেটা হালাল ভাবে আপনার চাহিদার চেয়েও বেশি পেতে পারেন।

2443 views Answered

Related Questions

Next steps