প্রয়োজনের বেশী পানি পান করলে সমস্যা হবে?

গরমে প্রয়োজনের চেয়ে বেশি অতিরিক্ত পানি পান করলে সমস্যা হতে পারে ?
2702 views

3 Answers

হ্যাঁ যে কোন জিনিস প্রয়োজনের বেশি খেলে তা শরীরের ক্ষতি করে থাকে।বেশিটা শরীর গ্রহন করতে পারে না।এজন্য আপনার গা দিয়ে প্রচুর ঘাম বের হবে ও প্রসাবের চাপ বেশি হবে।এতে করে আপনি কিডনীর ক্ষয় হতে পারে।তাই গরমেও নিয়মিত পানি পান করাই উত্তম।

2702 views Answered

অতিরিক্ত পানি পান করলে যেসব সমস্যা হতে পারে। ১) অতিরিক্ত পানি গ্রহণ করলে আপনার শরীরের মোট রক্তের ভলিউম বেড়ে যেতে পারে। আর রক্তের ভলিউম বেড়ে গেলে পুরো শরীরেই এর প্রভাব পরবে। বিশেষ করে হার্ট ও ব্লাড ভেসেল এর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে রক্তের এই বাড়তি ভলিউম। ২) আমাদের কিডনি প্রতিদিন একটি ধরাবাধা নিয়মে পানি ফিল্টার করে। অতিরিক্ত পানি খেলে কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। অতিরিক্ত চাপের ফলে শরীরের ফিল্টারেশন সিস্টেমে ব্যাঘাত ঘটে। ফলে দুটি কিডনিই কিছুক্ষণের মধ্যেই বিকল হয়ে যেতে পারে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুকিপূর্ণ। ৩) খুব কম সময়ের মধ্যে অতিরিক্ত পানি পান করে ফেললে রক্তের ইলেক্ট্রোলাইটের মাত্রা হঠাৎ করে অতিরিক্ত নেমে যায়। কিন্তু কোষের ইলেক্ট্রোলাইটের মাত্রা ঠিক থাকে। ফলে রক্ত ও কোষের ইলেক্ট্রোলাইটের মাঝে ভারসাম্য রাখার জন্য রক্তের কিছু পানি কোষে ঢুকে যায় এবং শরীর হঠাৎ করেই ফুলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই প্রভাব মস্তিষ্কের উপরের পড়ে এবং ফলাফল স্বরূপ মাথা ব্যাথা ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেখা দেয়।

2702 views Answered

অতিরিক্ত পানি খাওয়ার ক্ষতি: খাওয়ার সময় বেশি পরিমাণে পানি খেলে এটি পাচন রসকে প্রভাবিত করে ফলে শরীরে খাবার পাচন প্রক্রিয়া ব্যাহত হতে পারে৷ প্রয়োজনের তুলনায় কম পানি খাওয়া যেমন শরীরের পক্ষে ক্ষতিকর তেমনই অতিরিক্ত পানি খাওয়ার অভ্যেসও শরীরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে৷ অতিরিক্ত পানি পান শরীরে বিভিন্ন রোগকে আমন্ত্রণ করে আনতে পারে৷ যেমন – স্থূলতা, কিডনীর রোগ,পক্কতা, ত্বকের রোগ ইত্যাদি৷ তাই দিনে ২ থেকে ৩ লিটারের (১০-১২ গ্লাস) বেশি পানি না খাওয়াই ভালো৷

2702 views Answered

Related Questions

Next steps