এক বছর আগে রিলেসন ভেংয়ে জাই....একন আবার সুরু করতে চাচ্ছি.. কিসু টিপ্স দেন.....
3069 views

5 Answers

পুরাতন প্রেমিকা ফিরে পেতে মেয়েটির ছায়া হয়ে থাকুন কিছুদিন, মেয়েটির দিকে করুণভাবে একপলকে তাকিয়ে থাকুন, কান্না জড়িত কন্ঠে কথা বলুন, তাকে ভুলে থাকতে পারছেন না এমন কথা বলুন দেখবেন আপনার প্রেমিকা বেকআপের পরও ফিরে আসবে।

3069 views

দেখুন যে প্রেম ধরে রাখতে পারলেন না ভেঙে গেলো তা এখন না করাই শ্রেহ মন একবার ভেঙে গেলে সেই মন জোড়া লাগতে কষ্ট হয়, তবে এটা ঠিক সত্যি কার ভালোবাসা কখনোই শেষ হয়না আপনার জন্য যদি মেয়েটির এখনো ভালবাসা থাকে, বা আপনার স্মৃতি মনে রেখে যে তাহলে দুজন মিলেমিশে কথা বলুন, যে কারণে সম্পর্ক নষ্ট হয়ছে তার জন্য দু জন ক্ষমা চেয়ে নিন, চোখের পলকে মনের ভাবটা ফুটিয়ে তুলুন, দেখবেন আপনার প্রতি মায়া হবে, আবার আপনার কাছে ফিরে আসবে যদি নিজের অভিমান কে পরাজিত করে ভালবাসা কে বড় করে রাখে।

3069 views

ভেঙ্গে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগানো উপায়: মানসিক প্রস্তুতি: পুরনো প্রেমিক/ প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য প্রথমে প্রয়োজন মানসিক প্রস্তুতি। আপনাদের সম্পর্ক কেন ভেঙ্গে গিয়েছিল, কী সমস্যা ছিল, সত্যিই আপনি আবার পুরোনো সম্পর্ক ফিরে পেতে চান কিনা এসব বিষয়গুলো ভালো করে ভেবে নিন। এরপর নিজেকে মানসিক ভাবে প্রস্তুত করুন। কারণ আপনি চাইলেও আপনার প্রাক্তন প্রেমিক/ প্রেমিকা এই সম্পর্ক আবার ফিরে পেতে নাও চাইতে পারে। তাই প্রথমে মানসিক প্রস্তুতি নিয়ে এরপর পুরোনো সম্পর্ক ফিরে পাওয়ার চেষ্টা করা ভালো। দেখা করুন, কথা বলুন: কী হবে না হবে এসব ভুলে একবার ফোনটা করেই দেখুন না। একে অপরের সঙ্গে যতটা বেশি কথা বলবেন, দেখবেন সব সহজ হয়ে যাচ্ছে। অতীতে যে যে কারণে ভাঙন ধরেছিল সেগুলো শুধরাতে কথা বলা সাহায্য করবে। তবে হ্যাঁ, যখন কথা বলবেন নিজের মনে পুষে রাখা সব রাগ-ক্ষোভ প্রকাশ করুন একে অপরের সামনে। কিন্তু দোষ ধরা যাবে না। আসলে পরিস্থিতি যাতে আরও ঘোলাটে না হয়, তার জন্যই তো সাহস করে কথা বলে উঠতে পারেননি। তাই নিজের ইগোগুলোকে পাশে রেখে এসে কথা বলুন দেখা করুন। সময় দিন: নতুন করে পুরনো সম্পর্ক ফিরে পেতে যেটা দরকার একটু বেশি মনোযোগী হওয়া, সম্পর্কটা নিয়ে। পেশাদারিত্ব আর উদাসীনতা দূরে সরিয়ে মন দিন আপনার সঙ্গীর প্রতি। কাজের ফাঁকে এক আধটা এসএমএস দিন। আগের মানুষটি হয়ে যান: প্রাক্তন প্রেমিক/ প্রেমিকার সাথে সেই আগের মানুষটি হয়ে কথা বলুন। আপনাদের মধ্যেকার জটিলতাগুলোর প্রসঙ্গে কথা উঠলে পুরো বিষয়টি এড়িয়ে যান। আপনার প্রাক্তন প্রেমিক/ প্রেমিকাকেও জটিলতাগুলো এড়িয়ে স্বাভাবিক কথা বার্তা বলতে বলুন। এভাবে ধীরে ধীরে সেই আগের মানুষটি হয়ে উঠুন যার প্রেমে পড়েছিলো আপনার মনের মানুষটি। তবে ভুলেও প্রেম বিষয়ক কথা বলবেন না। তাহলে ফলাফল হিতে বিপরীত হতে পারে। শোনার ধৈর্য তৈরি করুন: একতরফা বকবক নয়। এবার একটু শোনার মানসিকতা তৈরি করুন। আপনি যদি চান আপনাকে সে গুরুত্ব দিক, তাহলে প্রয়োজন আপনারও তাকে একটু বেশি গুরুত্ব দেয়া। আপনার একতরফা বয়ান শুরু করার আগে প্রয়োজন সে কী বলতে চায় সেটা শোনার। ও একটু বোঝার। তার কী মত সেটা না জেনেই একতরফা ফয়সালা শোনানোর গোঁ থাকলে ত্যাগ করতে হবে সেটাকেও। আপনার মনের যেসব কৌতুহল আছে, সময় দিলে দেখবেন আপনার সঙ্গী ধীরে ধীরে তার উত্তর দিতে শুরু করেছে। আলোচনা করুন: যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনাদের মাঝের দূরত্বটা কমে গিয়েছে এবং আপনার প্রাক্তন প্রেমিক/ প্রেমিকা আপনার সাথে আবার সহজ আচরণ করছে, তখন সাহস করে বলে ফেলুন আবার সম্পর্ক জোড়া দেয়ার কথা। সেই সঙ্গে আগের ভুলগুলোর জন্য ক্ষমা চেয়ে নিন তার থেকে এবং মন থেকে ভুলগুলো শুধরে নেয়ার প্রতিজ্ঞা করে ফেলুন ভবিষ্যতের জন্য।

3069 views

যেই প্রেম একবার সমাপ্ত হয়ে যায়,পুনরায় সেই প্রেম আর আগের মত থাকে না,ট্রাই করুণ,আপনি নিজেই পুনরায় আপনার হারিয়া যাওয়া মানুষটিকে তার কাছে গিয়ে প্রেমের অফার দিন,আর একটা কথা আছে, হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মত থাকে না। কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সবই হয়তো ঠিক থাকে কিন্তু কি যেন নাই, কি যেন নাই,,,,!!!!

3069 views

ভাঙ্গা আয়না জোড়া দেওয়া যায় বটে।কিন্তু তা ভাঙ্গা আয়নার মতোই দেখা যাবে। আবার মেয়েদের মনের খবর বলা যায় না।কখন কি করে পেলে। আমি বলবো, আপনাদের যে কারণে ব্রেকআপ হয়েছে সে সমস্যাটা আপনি তাকে মিটিয়ে দিন। দুজন চলার পথে কখনও ব্রেকআপ হওয়ার বিষয়টা নিয়ে আলোচনা করবেন না। আর তাকে ব্রেকআপ হওয়ার আগের চেয়ে তাকে একটু বেশি ভালোবাসাবেন।

3069 views

Related Questions