cwm/twrp এই রিকবারি সম্পর্কে জানতে চাই!?
1 Answers
আপনার মোবাইল কেনার সময় যে রমে চলে সেটা হলো স্টক রম। রুট করার পরে কাস্টম রিকোভারি (cwm/twrp) এর মাধ্যমে বা অন্য কোনও ভাবে যদি এই পুরো রম কে ব্যাকআপ করা যায় তখন তাকে nandroid ব্যাকআপ বা স্টক রমের ব্যাকআপ বলে। ★★★ব্যাকআপ নেয়া★★★ এখানে আপনাদের ২ ভাবে স্টক রম ব্যাকআপ নেবার কথা বলবো ১) কাস্টম রিকোভারি (cwm/twrp) এর মাধ্যমে ২) rom manager অ্যাপের মাধ্যমে। প্রথমেই আসা যাক, কাস্টম রিকোভারির মাধ্যমে কিভাবে স্টক রম ব্যাকআপ নেয়া যায় সে কথায়। চলুন দেখি এটি করতে আমাদের কি কি লাগবে- যা যা লাগবে : ১. rooted phone ২. mobile uncle tool ৩. আপানর ফোনের custom CWM/TWRP recovery ফাইল কাজের প্রণালী- ►►১ম ধাপঃ সেট রুট করা◄◄ প্রথমেই আপনার ফোনটিকে রুট করে নিন। রুট করার পদ্ধতি মোবাইলের মডেল ভেদে ভিন্ন। তাই নিজের মডেল টি গুগলে রুটের পদ্ধতির জন্য সার্চ করুন। আশা করি রুট করার প্রসেস পেয়ে যাবেন। ►►২য় ধাপঃ কাস্টম রিকোভারি ইন্সটল করা◄◄ আশা করছি সবার মোবাইল রুট করা হয়ে গিয়েছে। এবার আমরা কাস্টম রিকোভারি (CWM/TWRP) ইন্সটল করবো। প্রত্যেকের ফোনেই একটি রিকোভারি দেয়া থাকে। তবে সেখানে অনেক অপশন থাকে না বিধায় আমাদের উন্নত ও কাজের সুবিধা- সম্পন্ন কাস্টম রিকোভারি ইন্সটল করা লাগে। এখানে ২ রকম ভাবে কাস্টম রিকোভারি ইন্সটল করার কথা বলছি। ১) mobile uncle tool দিয়ে ২) rom manager দিয়ে প্রথমেই mobile uncle tool দিয়ে CWM/ TWRP ফ্লাশ করার পদ্ধতি বলবোঃ ১. আপনার ফোনের CWM/TWRP ডাঊনলোড করুন । CWM/TWRP এর জন্য XDA,goole এ খোঁজ করুন। ২. CWM/TWRP ডাউনলোড করার সেটি মেমোরি কার্ডে রাখুন। যদি ফাইল জিপ করা থাকে তাহলে আনজিপ করে মেমোরি কার্ডে রাখুন। (কোনও ফোল্ডারে রাখবেন না। এমনিতে মেমোরি কার্ডে রাখবেন।)