4 Answers
মাথা ব্যাথা উপশমে আদার জুড়ি নেই। কারণ আদায় রয়েছে ‘প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস’ যা অ্যাসপিরিন ও ব্যাথা নাশক ঔষধে ব্যবহার করা হয়। তাই মাথা ব্যাথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবনো শুরু করুন।এতে মাথা ব্যাথা দ্রুত উপশম হবে। এর পাশাপাশি ১ কাপ পানি ফুটিয়ে এতে আদা সামান্য ছেঁচে নিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু দিয়ে পান করতে পারেন আদা চা। এতেও মাথা ব্যাথা দ্রুত দূর হবে।
মাথাব্যথা এমন একটি সমস্যা যে এটা নিয়ে কোনো ধরণের কাজ ঠিকমতো করা সম্ভব হয় না। যারা অতিরিক্ত মাথাব্যথার সমস্যায় ভোগেন তারা খুব ভালো করেই জানেন এর ভয়াবহতা।৩ টি প্রাকৃতিক পদ্ধতি, যা মাথাব্যথা সারাবে মাত্র ৫ মিনিটেই।লেবুর খোসার পেস্ট লেবুর খোসা মাথাব্যথা সারাতে বেশ কার্যকরী একটি জিনিস। লেবুর খোসার পেস্ট তৈরি করে হাতের কাছে রেখে দিতে পারেন। - প্রথমে ২/৩ টি লেবুর খোসা কেটে আলাদা করে নিন। - এবার শুধুমাত্র লেবুর খোসা বেটে ঘন পেস্টের মতো তৈরি করে নিন। - মাথাব্যথা শুরু হলে এই পেস্টটি কপালে লাগান বামের মতো করে। এতে তাৎক্ষণিক মাথাব্যাথা উপশম হবে। গ্রিন টি ও লেবুর পানীয় গ্রিন টী এর অ্যান্টিইনফ্লেমেশন এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান খুব দ্রুত মাথাব্যথার হাত থেকে মুক্তি দেয়। - ২ কাপ পানি চুলায় বসিয়ে ফুটিয়ে ১ কাপ পরিমাণ করে নিয়ে তা কাপে ঢালুন। - ১ টি গ্রিন টির টি-ব্যাগ কাপে দিয়ে গ্রিন টি তৈরি করে নিন। - এবার ১ টি গোটা লেবুর অর্ধেকটা রস চিপে গ্রিন টিতে মেশান - এই পানীয়টি ছোটো ছোটো চুমুকে পান করুন। ৫ মিনিটে মাথাব্যথা দূর হয়ে যাবে। দারুচিনি গুঁড়ো ও পুদিনার পেস্ট দারুচিনি দাঁতের ব্যথার পাশাপাশি মাথাব্যথা সারাতেও বেশ কার্যকরী। - ২ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো নিন। - এতে পুদিনা পাতার রস চিপে দিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। - এই পেস্টটি মাথাব্যথা শুরু হলে কপালে এবং নাকের উঁচু অংশে লাগান। খুব দ্রুত মাথাব্যথা থেকে রেহাই পাবেন........
মাথা ব্যাথা করলে তিনটি সহজ জিনিস করতে পারেন--- ১.মাথা ব্যাথা শুরু হলে সামান্য আদা ছিলে নিয়ে চিবনো শুরু করুন।এতে মাথা ব্যাথা দ্রুত উপশম হবে। ২.১ কাপ পানি ফুটিয়ে এতে আদা সামান্য ছেঁচে নিয়ে ফুটিয়ে নিয়ে সামান্য মধু দিয়ে পান করতে পারেন আদা চা। এতেও মাথা ব্যাথা দ্রুত দূর হবে। ৩.সামন্য পরিমান কালো জিরা নিয়ে একটু থেলতা করে কালো জিরার গন্ধ নিন এতে মাথার ব্যাথা কিছুটা কমে যাবে | <ধন্যবাদ>
আদা আদা মাথার রক্তনালির প্রদাহ কমাতে সাহায্য করবে। এতে মাথা ব্যথা কমবে। সমপরিমাণ আদার রস ও লেবুর রস মিশিয়ে খান। মাথা ব্যথা থাকলে দিনে দুই থেকে তিনবার এটি খেতে পারেন। এক চা চামচ শুকনো আদা গুঁড়ো, দুই টেবিল চামচ পানির মধ্যে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি কয়েক মিনিটের জন্য কপালে লাগিয়ে রাখুন। এতে ব্যথা কমবে। এ ছাড়া আদা গুঁড়ো বা কাঁচা আদা সিদ্ধ করতে পারেন। এবার এই সিদ্ধ পানিতে ভাপ নিন। এ ছাড়া ম্যথা ব্যথা দূর করতে দুই টুকরো আদার ক্যান্ডিও চিবুতে পারেন। পুদিনা পাতার রস পুদিনা পাতায় রয়েছে ম্যানথল ও ম্যানথন। এই উপাদানগুলো মাথা ব্যথা দূর করার জন্য খুব উপকারী। এক মুঠো পুদিনা পাতা নিন। পাতা থেকে রস বের করুন। এই রস কপালে মাখুন। এ ছাড়া পুদিনার চাও খেতে পারেন। বরফের প্যাক বরফ প্রদাহ দূর করতে সাহায্য করবে। পাশাপাশি এটি ব্যথা উপশম করবে। বরফের প্যাক ঘাড়ে দিন। এতে মাইগ্রেনের ব্যথা অনেকটা উপশম হবে। এ ছাড়া একটি ধোয়া তোয়ালে বা কাপড়ের টুকরো বরফঠান্ডা পানিতে ভেজান। এটি মাথায় পাঁচ মিনিট রাখুন। দিনে কয়েকবার এটি করতে পারেন। তবে যাদের ঠান্ডার সমস্যার রয়েছে তারা এটি না করলেই ভালো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy