1 Answers

Pitcher Plant বা কলস উদ্ভিদ ছোট ছোট কীট-পতঙ্গ খায়। পৃথিবীর সবচেয়ে ভয়ংকর মাংসাশী উদ্ভিদটার নাম Pitcher Plant বা কলস উদ্ভিদ।কলস উদ্ভিদের পাতাটা দেখতে অনেকটা কলসের মতো। এর মাথায় ঢাকনার মতো আরেকটা শাখাপত্র থাকে। কলস উদ্ভিদের কলসের মুখটা লাল রংয়ের ফুলের মতো দেখতে। সেখানে মধু উৎপন্ন হয়। মধুর লোভে কীট-পতঙ্গ এসে ভিড় করে কলসের মাথায়। কীট পতঙ্গ কলসের মুখে বসার সাথে সাথে কলসের ভেতরেও মধু উৎপন্ন হয়। ফলে আরো মধুর লোভে কীট-পতঙ্গ একেবোরে কলসেরর ভেতরে ঢুকে পড়ে। আর তখনই ঘটে বিপত্তি। কলসের ভেতরের দেয়াল এতোটায় মসৃন একবার কোনো কীট-পতঙ্গ তার ভেতর পড়লে আর উঠতে পারে না। কলসে ভেতরে জমে থাকা পানি আর চটচটে একধরণের পদার্থ কীট পতঙ্গকে পুরোপুরি আটকে ফেলে। তারপর ওই কীট পতঙ্গের দেহ শুষে প্রোটিন সংগ্রহ করে এই কলস উদ্ভিদ।

3096 views Answered

Related Questions

Next steps