2 Answers

জ্বিনের প্রধান খাদ্য হলো- হাড়, গোবর, কয়লা ইত্যাদি। এর জন্য তাদের বাজারের প্রয়োজন হয় না

5012 views Answered

জিনদের প্রধান খাদ্য হলো হাড়, গোবর, কয়লা ইত্যাদি। এ ব্যাপারে একটি হাদীস এসেছে। হাদীসটি হল : قدم وفد الجن على رسول الله صلى الله عليه وسلم فقالوا يا محمد انه أمتك أن يستنجوا بعظم أو روثة أو حممة فإن الله تعالى جعل لنا فيها رزقا قال : فنهى رسول الله صلى الله عليه وسلم عن ذلك. জিনদের একটি প্রতিনিধ দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আসল। তারা বলল, হে মুহাম্মাদ! আপনার উম্মত হাড্ডি, গোবর ও কয়লা দ্বারা ইসতেন্জা করে থাকে। অথচ আল্লাহ তাআলা এ গুলোকে আমাদের জন্য খাদ্য হিসাবে নির্ধারণ করেছেন। হাদীসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে এ সকল বস্তু দিয়ে ইসতেন্জা করতে নিষেধ করেছেন। (বর্ণনায় : আবু দাউদ) জিনদের সম্পর্কে কাজী আবু ইয়ালা (রহ.) বলেছেন, জিন মানুষের ন্যায় খাওয়া-দাওয়া করে থাকে; এরাও চিবিয়ে এবং গিলে খায়। ইয়াবিদ বিন জাবির বলেছেন, মুসলমান জিন মানুষরা বাড়িতে যে খাবার রাখে, আর সেই বাড়ির চালে কিংবা ছাদে বসবাসরত ওই জিনরা নেমে এসে সে খাবার খেয়ে থাকে। অনেক সময় মানুষের সঙ্গে বসেও খায়; অথচ মানুষের স্থূলত্বের কারণে অতসব খেয়াল করতে পারে না। আর এসব জিন মানুষদের বালা-মুসিবত ও মন্দ জিন থেকে রক্ষা করে থাকে। এদিকে খারাপ জিনরা সাধারণত নাপাক বা নোংরা জায়গায় থাকে। যেমন- ময়লার গাদা, আঁস্তাকঁড়ে, নর্দমা, গাছের ঝাড়, গোসলখানা, পায়খানায়। মূলত জিনের প্রধান খাদ্য হলো হাড়, গোবর, কয়লা ইত্যাদি। তিরমিজি হাদিসে উল্লেখ আছে, নবী করিম (সা.) বলেছেন, ‘তোমরা দুটি জিনিস অর্থাৎ হাড় ও গোবর দিয়ে ইন্তিঞ্জা করো না; কেননা ওগুলো হলো তোমাদের জিন ভাইদের খাদ্য। তথ্যসূত্র: ১. http://dailyvorerpata.com/%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%96%E0%A6%BE%E0%A7%9F/ ২. http://www.somewhereinblog.net/blog/frb/29721895

5012 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps