4 Answers

থানকুনি পাতা বিভিন্নভাবে খাওয়া যায় । আমি এখানে থানকুনি পাতা দিয়ে পিয়াজু তৈরির একটি সংগৃহিত রেসিপি দিলাম। উপকরণ - থানকুনি পাতা কুচি-১০০ গ্রাম - পুদিনা পাতা কুচি-৫০ গ্রাম - ডিম-১টি - পিঁয়াজ কুঁচি-২ টেবিল চামচ - রসুন কুঁচি-২ টেবিল চামচ - কালজিরা-২ চা চামচ - লবন-১ চা চামচ - কাঁচামরিচ কুঁচি-১ টেবিল চামচ - বেসন-৩ টেবিল চামচ - তেল-২ কাপ - ঘি-১ টেবিল চামচ প্রণালি প্রথমে একটি বাটিতে থানকুনি পাতা কুঁচি, পুদিনা পাতা কুঁচি, ডিম, পিঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, কালজিরা, লবণ, কাঁচা মরিচ কুঁচি, বেসন দিয়ে ভালকরে মাখিয়ে পিঁয়াজু তৈরি করতে হবে। এবার চুলায় একটি কড়াই দিন, কড়াইয়ে তেল ও ঘি দিন, তেল ও ঘি গরম হলে ভেঁজে তুলতে হবে। তৈরি হয়ে গেল থানকুনি পাতার পিঁয়াজু।

3251 views Answered

থানকুনি পাতার বহুবিদ ব্যবহার আছে,  ভর্তা বানিয়ে এই পাতা খাওয়া যায়, থানকুনি পাতা দিয়ে পিয়াজু তৈরি করে খাওয়া যায়,  ব্লেন্ডার ব্যবহার করে রস বের করে খাওয়া যায়। 

3251 views Answered

থানকুনির পাতা বিভিন্নভাবে খাওয়া যায়। তবে এটি বেটে বা ছেচে এর রস খেলে সম্পুর্ণ গুন পাওয়া যায়। তাছাডা অনেকেই এর সাথে সামান্য চিনি মিশিয়ে খায়।

3251 views Answered

থানকুনি পাতা শাক হিসেবে রান্না করে খাওয়া হয়, বিশেষ করে ভর্তা বা কাঁচা পাতা সালাদ হিসেবেও খাওয়া যায়।

3251 views Answered

Related Questions

Next steps