4 Answers
সবচেয়ে ভালো হয় যদি আপনি তার জন্মদিনের দিনে তার কাছে গিয়ে একটি গোলাপ ফুল দিয়ে শুভ জন্মদিন বলে wish করেন, তারপর কোথাও ঘুরতে গেলেন, এক জায়গায় বসে আইসক্রিম কিনবা ভালো চকলেট কিনে দুজন বসে খেলেন আর যখন চলে আসবেন অর্থ্যাৎ যখন বাই বলবেন তখন গিফট বক্স টা তাকে দিন। গিফট বক্সে যা দিতে পারেন - একটি হাত ঘড়ি বা একটি ম্যাজিক প্যান সহ লক ডাইরি অথবা এমন কিছু দিন যেটি ওর খুব ভালোলাগে।
অনেক রকম গিফ্ট দেওয়া যায় তবে আমার মতে তাকে একজোড়া নূপুর আর একটা নেকলেস দিলে বেশি ভালো হবে।যেই নেকলেসে আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ছবি থাকবে।
জন্মদিন এমন একটি বিশেষ দিন যে দিনটাকে আমরা সব থেকে বেশী আলাদা আর স্মরণীয় করে রাখতে চাই। এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আপনি আপনার প্রিয়জনকে ছোট অথচ রোমান্টিক কিছু উপহারদিয়ে অনেক বেশী খুশী করতে পারেন। আপনার প্রিয়জনকে জন্মদিনের উইশ উপহার হিসেবে তাকে আপনার আর তার কিছু সুন্দর মুহূর্তের ছবি দিয়ে একটি সিডি বানিয়ে দিতে পারেন, সাথে যোগ করতে পারেন তার পছন্দের গানের অংশ বিশেষ বা আপনার নিজের বলা কিছু ভালবাসার উক্তি। এর থেকে ভালো আর রোম্যান্টিক কোন উপহার তাকে বেশী খুশী করতে পারবেনা।