3 Answers
বর্তমানে কৃত্রিম উপায়ে বডি বানানো যায়। আমি মনে করি আপনার কৃত্রিম উপায়ে বডি বানানো ঠিক হবে না । যেখানে আপনি Physical Exercise এর মাধ্যমে বডি বানাতে পারেন। ১।ফ্রি হ্যান্ড exercise করুন ২।বুক ডন দিন (৫-২০) আস্তে আস্তে ৩। Twister মানে স্প্রিং এর মাধ্যমে হাতের মাসেল বারানো যাবে। ৪।ডাম্বেল কিনে নিতে পারেন। এগুলো হলে আপনি বাসায় বসেই বডি বিল্ড করতে পারবেন। কিছু কেনার সামর্থ না থাক্লেও কমপক্ষে ফ্রি হ্যান্ড Exercise এবং বুক ডন দিতে পারেন। #খাবার: আপনার প্রয়োজন দৈহিক ক্ষয়পূরণের পর অতিরিক্ত প্রোটিন মাসেল অর্থাত্ পেশিতে জমা হয়। তাই সুন্দর পেশীবহুল বডি বানাতে চান ব্যায়ামের পাশাপাশি ডিম, দুধ,মাছ, শিমের বীচি, বাদাম ও ডাল জাতীয় খাবার খেতে হবে। খেতে হবে ক্যালরিবহুল খাবার। যেমন: কলা। একটি কলায় থাকে প্রায় ১০০ ক্যালরি, এক পিস পনিরে থাকে ৭০ ক্যালরি সেইসাথে প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাট ও কোলেস্টেরল। প্রতিটি গমের রুটিতে থাকে প্রায় ৬৯ ক্যালরি। ব্যায়াম করলে ভাল খাবার খেতে হয়, তবুও কিছু না হলেও কঁাচা ছোলাই যথেষ্ট। সকাল বেলা বেয়াম করে খালি পেটে খেতে পারেন। বিঃদ্রঃ এই বডি বিল্ডিং এর জন্য যেকোনো শরীর বাঞ্ছনীয়,হোক আপনি হ্যাংলা অথবা ফ্যাট। ব্যায়াম করলে আপনি স্বাভাবিক লেভেল এ এসে একটা স্মার্ট ফিগার পাবেন।
নিচের নিয়ম অনুযায়ী খাবার খাবেন এবং নিয়মিত ব্যায়াম করবেন। সকালে: রুটি ২টা, সবজি এবং ডিম একাধিক। দুপুরে: ভাত, মাছ বা মুরগি, শাকসবজি বিকেলে: হালকা নাশতা। এখানে থাকতে পারে চা-বিস্কুট ও ফলমূল। রাতে: রাতের খাবারে ভাতের সঙ্গে মাছ বা মাংস। তবে পরিমিত ভাত খেতে হবে। এ ছাড়া ব্যায়াম শুরু করার আগে বা মাঝে একাধিক কলা খেতে পারেন। সপ্তাহে দুই দিন মাংস খাওয়া যেতে পারে। ওজন ও উচ্চতার ওপর ভিত্তি করে এ তালিকা পরিবর্তন হতে পারে। তবে যাঁদের উচ্চতার তুলনায় ওজন বেশি, তাঁরা অবশ্যই লাল মাংস, কোমল পানীয়, ফাস্টফুড, তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলবেন। এ ছাড়া সকালে চিরতা ভেজানো পানি, বিকেলে পানির সঙ্গে লেবু চিবিয়ে এবং বেশি করে শসা খেতে পারেন। ডিম খেলে কুসুম ছাড়া খেতে হবে।
বডি বানাতে হলে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে । অতিরিক্ত পানি পান না করা । নিজেকে চাপ মুক্ত রাখুন। সঠিক নিয়মে ব্যায়াম করা। নিয়মিত ঘুম হলে খুব দ্রুত আপনার বডি হয়ে যাবে । ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy