3 Answers
নুডলস ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিন। একদম নরম করে ফেলবেন না, একটু শক্তই রাখুন। কড়াইয়ে ২ টে. চামচ তেল গরম করে পেঁয়াজ, রসুন ও আদা দিয়ে ৩ মিনিট ভেজে নিন। চিংড়ি এবং মাংস দিয়ে ৪ মিনিট ভাজুন। কড়াই থেকে তুলে এমনভাবে রাখুন যেন গরম থাকে। কড়াইয়ে ২ চা চামচ তেলে বাঁধাকপি,গাজর, সয়াসস, লবণ এবং গোলমরিচ দিয়ে ৩ মিনিট ভাজুন। চিংড়ি ও মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ভাজা ভাজা করুন। ফুটানো লবণ পানিতে বরবটি দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করুন। সামান্য সিদ্ধ হবে কিন্তু নরম হবে না। বরবটি তুলে সবজি ভাজায় দিয়ে দিন। পেঁয়াজ পাতা হলে সিদ্ধ করতে হবে না। ভাজা ভাজা হলে এই মিশ্রণে মাংস ভাজা মিশিয়ে দিন। ক্যাপ্সিকাম দিন ও ভাজুন। লবণ ও টেস্টিং সল্ট দিন। আরেকটি কড়াইয়ে ৩ টে. চামচ তেল গরম করে নুডলস দিয়ে ৪ মিনিট নেড়ে নেড়ে ভাজুন। ভাজা হলে সবজি ও মাংসের মিশ্রণ মিশিয়ে দিন। পরিবেশন ডিশে তুলে ধনেপাতা ছিটিয়ে দিন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন।
নুডুলস রান্নার সঠিক পদ্ধতিঃ ১। একটি পাত্রে নুডুলস সিদ্ধ করুন। ২। সিদ্ধ হলে মোমযুক্ত পানি ছেকে ফেলে দিন। ৩। আরেক পাত্রে পানি গরম করুন, ফুটানো পানিতে সিদ্ধ করা নুডুলস ছেড়ে দিন এবং চুলা নিভিয়ে দিন। ৪। এরপর মসলা ছিটিয়ে নেড়ে দিন, নুডুলস স্যুপ তৈরি হয়ে যাবে। ৫। আর যদি ঝড়ঝড়া নুডুলস খেতে ভালবাসেন তাহলে পাত্র থেকে পানি ছেকে মসলা যোগ করুন। তৈরি হয়ে যাবে নুডুলস। যদিও তা তৈরি করতে দুই মিনিট নয় প্রায় ১০ মিনিট সময় এমনিতেই লাগবে। এই পদ্ধতিতে সামান্য একটু বেশি সময় লাগবে তবে তা স্বাস্থ্যের জন্য নিরাপদ।
যেভাবে নুডলস রান্না করবেন?? একটা পাত্রে পানি নিন...চুলাতে বসান... এখন পাত্রে পানি গরম হলে ইনস্ট্যান্ট ম্যাগি/কোকাকোলা নুডলস ঢেলে দিন সিদ্ধ হয়ে গেলে নামান ফুলকপি, আলু, মটর ইত্যাদি যেকোন সবজি জাতীয় উপকরণ কুচি করে কেটে নিয়ে কাড়াইে মরিচ, পেয়াজ দিয়ে তেল দিয়ে ভেজে নিন তারপর সিদ্ধ নুডুলস ঢালুন , পরিমিত পানি দিন, তারপর কড়াই ঢেকে দিন রান্না হয়ে গেলে উপরে একটা সিদ্ধ ডিম ভেঙে দিন বা কেটে দিন আর এইভাবে তৈরী করুন সুস্বাদু নুডলস তৈরি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy