2 Answers
ইংরেজী ২য় পত্র ভাল করতে হলে প্রথম যা দরকার তাহল কঠোর সাধনা|মূলত গ্রামারটিকেল যারা ভাল করে তারাই ভাল মার্কস পায়|আর রাইটিং এ শুধু বাক্য সম্পর্কে ধারণা থাকলেই ৯০%মার্কস তুলা যায়|তাই আপনাকে গ্রামারটিকেলে জোর দিতে হবে বেশী|শুধু গ্রামারের রুল গুলো পড়লেই হবে না|পড়ার পাশাপাশি রুল গুলো প্রয়োগ করতে হবে|তাছাড়া পূরবর্তী বোর্ডে যে প্রশ্ন গুলো আসছে সেগুলো ও পড়তে হবে|আর সব সময় এটা চর্চা করতে হবে কারণ এটা বিদেশী ভাষা ঠিক মত চর্চা না করা হলে চর্চার অভাবেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন|
বেশি বেশি পরা ছারা উপায় নাই আর বানানের ব্যাপারে অধিক সচেতন থাকবে। আসলে একটি প্রশ্নের উত্তরে একাধিক বানান ভুল গেলে ভালো নম্বর আশা করা যায় না। তাই যথাসম্ভব উত্তরপত্র পরিচ্ছন্ন রাখবে। অনেক পরীক্ষার্থী খুব তাড়াহুড়া করে প্রতিটি প্রশ্নের উত্তর লিখে থাকে। এতে ভুলের পরিমাণ বেশি হয় এবং শেষে দেখা যায় অনেক সময় অবশিষ্ট থাকে। তাই সময়ের সঙ্গে মিল রেখে উত্তর প্রদান করবে। প্রতিটি সেকশনের জন্য সময় বরাদ্দ করে নেবে। ৫-১০ মিনিট আগেই সম্পূর্ণ লেখা শেষ করে পুরো উত্তরপত্রটি একবার রিভিশন দেবে। পরীক্ষায় কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবে। কোনো প্রশ্ন জানার বাইরে এলে প্রশ্নটি ভালো করে কয়েকবার পড়ে বুদ্ধি খাটিয়ে লেখার চেষ্টা করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy