1 Answers
দাবা খেলা দুজন এর মধ্যে হয়। খেলার জন্য একটা বোর্ড ব্যবহার করা হয়। বোর্ডটি আকৃতিতে বর্গাকার, উপর নিচ এবং পাশাপাশি - দু দিকেই ৮ টি করে চৌকো ঘর থাকে; মোট ৮ ঘরের সংখ্যা ৮*৮ = ৬৪ টা। এর অর্ধেক, অর্থাৎ ৩২ টি সাদা ঘর, বা হালকা রঙের ঘর [light squares] এবং বাকি অর্ধেক ৩২ টি কালো ঘর বা ভারী/ঘন রঙের ঘর [dark squares]। অনেক সময় কালো সাদা রঙ এর বদলে অন্য কোনো রঙ ব্যবহার করা হয়। সম্পূর্ণ বোর্ড টি দেখতে নিচের মতো। খেলার সময় বোর্ড এমন ভাবে পাতা হয় যাতে সব সময় ডান দিকের নিচের ঘরটি সাদা ঘর [light square] হয়। ✏বোর্ডে ঘর চিহ্নিতকরণঃ বোর্ড এর প্রত্যেক ঘর কে সহজে চিহ্নিত করার জন্য প্রত্যেক টা ঘরের নামকরণ করা হয়। পাশাপাশি ইংরিজি A থেকে H পর্যন্ত এবং নিচ থেকে উপর ১,২,৩ এরকম করে ৮ পর্যন্ত। এইভাবে প্রত্যেকটা ঘরের একটা করে আলাদা নামকরণ করা হয়। ✏ফাইল, র্যাঙ্ক ও ডায়াগোনালঃ উপর নিচ একটা ঘরের সারি কে দাবার ভাষায় ফাইল [file] এবং পাশাপাশি একটা ঘরের সারি কে র্যাঙ্ক [rank] বলে। দাবার বোর্ডে কোনাকুনি একই লাইনে থাকা ঘরগুলিকে ইংরিজিতে diagonal বলে। যেমন a3-h6 একটা diagonal এর উদাহরণ। a8-h1 এবং a1-h8 diagonal বোর্ডের ডায়াগোনাল গুলোর মধ্যে সবচেয়ে লম্বা, তাই এদেরকে লং ডায়াগোনাল বলা হয়। এতক্ষণ দাবার বোর্ড বসানো এবং ঘর চিহ্নিত করার পদ্ধতি শিখলাম। এই পদ্ধতিকে দাবার ভাষায় algebric notation বলে। # part 2: ✏ঘুটি পরিচিতিঃ কিছুটা জানেন ধরে নিয়ে এই সেকশন টাও আগের মতো সংক্ষেপে লিখব। দাবায় মোট ৬ রকমের ঘুটি থাকে -রাজা - king (K),মন্ত্রী - Queen (Q),হাতি বা গজ - Bishop (B),ঘোড়া - knight (N), নৌকা - rook (R), বোড়ে বা সৈন্য - pawn। ব্রাকেটে ঘুটিগুলোকে ইংরিজি তে সংক্ষেপে লেখার পদ্ধতি দেখানো হয়েছে। রাজা কে K লিখে বোঝানো হয়, এবং রাজা আর ঘোড়া কে আলাদা করার জন্য ঘোড়াকে N লেখা হয়। বোড়ে কে p লেখা যেতে পারে, তবে বোড়ে বোঝাতে সাধারণতঃ কিছু লেখা হয় না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy