2 Answers

কিছু কিছু শহরে অনেক মানুষ কববের উপর ঘর তৈরি করে সেখানে বসবাস করে। এটা কতটুকু শরিয়ত সম্মত? উত্তর – এটা নেহায়েত গর্হিত ও নিন্দনীয় কাজ, এ কাজের দ্বারা কবরবাসীদের অপমান করা হয়, তাই তাদেরকে এ কাজ হতে বারণ করা এবং শরি‘আতের বিধান সম্পর্কে অবহিত করা জরুরী। তারা এসব কবরের উপর যেসব সালাত আদায় করেছে, তা সব বাতিল ও বৃথা। এ অবস্থায় কবরের উপর বসাও অত্যন্ত গর্হিত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম বলেছেন, « لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها » (رواه مسلم) “কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না এবং কবরের উপর বসবে না”। (মুসলিম ২১২২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লম আরো বলেছেন, «لعن الله اليهود والنصارى اتخذوا قبور أنبيائهم مساجد» (رواه البخاري) “আল্লাহ ইয়াহূদী ও নাসারাদের উপর লানত করেছেন, কারণ তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে”। (মুসলিম ১০৭৯)

3764 views

কবরের উপর দিয়ে চলাফেরা করা যাবে না, রাসুল হাদিসে নিষেদ করেছেন, এমন কি মসজিদ নির্মাণ করাও যাবে না,এখন যদি ভুলবশঃত না জেনে মসজিদ নির্মাণ করা হয়,তখনও তে মসজিদটি বহাল রাখার ক্ষেত্রে মতানৈক্য রয়েছে।।

3764 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views