2 Answers
সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লাহীল আজীমি ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহ অর্থ “ আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসাগীতির সাথে তাঁকে স্মরন করছি, মহান আল্লাহতায়ালার পবিত্রতা বর্ননা করিতেছি এবং তাঁর প্রশংসা বর্ননার সাথে আল্লাহ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করিতেছি। ” হুজুর সাঃ বলেন, এই দোয়া প্রত্যহ ফজর নামাজের পূর্বে বা পরে ১০০ বার করে পড়, সংসার দুনিয়া আপনা আপনি তোমার দিকে ফিরবে অর্থাত দুনিয়া তোমাকে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং এতদ্ভিন্ন আল্লাহতায়ালা এর একেকটি শব্দ হতে এক একেক জন ফেরেশতা তৈরী করে কেয়ামত দিবস পর্যন্ত তসবীহ পাঠে নিযুক্ত করে দিবেন উহার সমুদয় সোয়াব তুমি পাবে এর মুল বক্তব্য হচ্ছে এস্তেগফার। বলাবাহুল্য গুনাহের কারনেই মানুষের রিজিকের সঙ্কীর্নতা এবং সকল প্রকার দুঃখ কষ্ট ও পেরেশানী ঘটে থাকে। এই আমল নিয়মিত করার মাধ্যমে সংসারে কোন অভাব অনটন থাকতেই পারে না।
প্রতিদিন মাগরিবের নামাজের পর সুরা ওয়াকিয়া একবার করে পড়ে আল্লাহ তাআলার নিকট দোওয়া করলে ব্যাবসা ও বাসার মধ্যে বরকত দান করবেন। নিশ্চই আল্লাহ তাআলা পরম করুনাময়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy