এয়ারটেল মোবাইল টিভি?
1 Answers
আপনি যে এলাকায় থাকেন সেই এলাকা যদি 3G না থাকে তাহলে এমন হবেমোবাইল ফোন থেকে সরাসরি টিভি দেখার জন্য ‘মোবাইল টিভি’ চালু করেছে মোবাইল অপারেটর এয়ারটেল। থ্রিজি সুবিধার যেকোনো মোবাইল ফোনে এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, এনটিভি, মাছরাঙা টিভি, সময় টিভি, দেশ টিভি, মাই টিভি, বাংলাভিশন, ইন্ডিপেন্ডেন্ট টিভি, আরটিভি এবং বৈশাখী টিভিসহ বেশ কিছু প্রিমিয়াম চ্যানেল দেখতে পাওয়া যাবে। মোবাইলে সরাসরি টিভি দেখার জন্য থ্রিজি প্যাকেজের বাইরে আলাদা করে অর্থ খরচ হবে। মোবাইল টিভি প্রসঙ্গে এয়ারটেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ সাবসক্রিপশন প্যাকেজের মাধ্যমে মোবাইল ডাটার খরচ ছাড়াই টিভি দেখা যাবে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনে গুগলের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়া যাবে। এ ছাড়া সুবিধাটি পেতে হলে এয়ারটেল গ্রাহকদের “mTV” লিখে ২০৩০৪ নম্বরে এসএমএস পাঠাতে হবে। একদিন মেয়াদে ৩০ মিনিট লাইভ স্ট্রিমিংয়ের জন্য এয়ারটেল চার্জ নেবে সাত টাকা। এ ছাড়াও মোবাইল টিভির জন্য বিভিন্ন প্যাকেজ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। মোবাইল টিভি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এয়ারটেলের ওয়েবসাইট ( http://www.bd.airtel.com/services.php?cat_id=4&services_id=246।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy