ঢাকা বিভাগে কয়টা পিকনিক ইসপট আছে তার নাম গুলো কি কি এবং টিকিট কত করে দেওয়া লাগে?

ঢাকা বিভাগে কয়টা পিকনিক ইসপট আছে তার নাম গুলো কি কি এবং টিকিট কত করে দেওয়া লাগে ?
3197 views

1 Answers

ঢাকার আশেপাশের পিকনিক স্পট ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত পিকনিক স্পটগুলোর মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যান একটি। এটি গাজীপুর সদর ও শ্রীপুর থানা এলাকা জুড়ে অবস্থিত। ১৯৭৩ সালে ৬,৪৭৭ হেক্টর জায়গার উপর এই উদ্যানটি গড়ে তোলা হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, ৩০টি পৃথক পৃথক পিকনিক স্পট, ১৪টি কটেজ ও ৬টি রেস্ট হাউজ। পিকনিক স্পটের পাশাপাশি দর্শনার্থীরা জনপ্রতি ৬ টাকা মূল্যের টিকিটের মাধ্যমে এই উদ্যানটিতে ভ্রমণ করতে পারে। পিকনিক পার্টির বুকিং এর জন্য বন বিভাগের মহাখালী কার্যালয়ে যোগাযোগ করতে হয়। ফোন নম্বর : ০২-৮৮১৪৭০০ নুহাশপল্লী, গাজীপুর দেশের বেসরকারী পিকনিক স্পটগুলোর মধ্যে এটি অন্যতম। জনপ্রিয় কথা সাহিত্যিক প্রয়াত হুমায়ুন আহমেদ কর্তৃক নির্মিত এই স্থানটি হুমায়ুন আহমেদ তার বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতেন। এছাড়া বিভিন্ন পিকনিক পার্টি ও শুটিং ইউনিট এর কাছে এটি ভাড়া দেয়া হয়। তবে সাধারণত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই তিন মাস এটি পিকনিকের জন্য ভাড়া দেয়া হয়। এখানে রয়েছে শান বাধানো ঘাটসহ পুকুর, অসংখ্য ঔষধি গাছের সমাহার, ট্রি হাউজ, মিনি চিড়িয়াখানা, কটেজ ও প্রয়াত হুমায়ুন আহমেদের কবর। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : ০১৭১২০৬০৯৭১ পুষ্পদাম পিকনিক স্পট, গাজীপুর গাজীপুর জেলার বাঘের বাজার নামক স্থানে এই পিকনিক স্পটটি অবস্থিত। এখানে রয়েছে অসংখ্য দেশি-বিদেশি গাছের সমাহার। প্রবেশপথে দর্শনার্থীদের স্বাগতম জানানোর জন্য দাড়িয়ে আছে সারি সারি দেবদারু গাছ। এছাড়া ফুলে ফুলে ঘেরা বেশ কিছু কটেজ। আরও রয়েছে কৃত্রিম লেক, সুইমিংপুল, ঝরনা, খেলার মাঠ। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : ০১৮১৯২১৬১৫৭ সফিপুর আনসার ক্যাম্প, গাজীপুর সফিপুর বাজার থেকে কালিয়াকৈর যাওয়ার পথে হাতের বাম পাশে কালিয়াকৈর উপজেলায় এই পিকনিক স্পটটি অবস্থিত। বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের জন্য গড়ে তোলা এই পার্কটিতে রয়েছে প্রকৃতিক অকৃত্রিম ছোয়া। অসংখ্য গাছপালা ও পাখ-পাখালির কুঞ্জনে পার্কটি সর্বক্ষণ মুখরিত থাকে। যা কিনা যেকেনো দর্শনার্থীদের মন ছুয়ে যেতে সক্ষম। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : ০২-৭২১৪৯৫১-৯ হাসনাহেনা, গাজীপুর গাজীপুর জেলার পুবাইল হাড়িবাড়ির টেক কলেজ গেট নামক স্থানে এই পিকনিক স্পটটি অবস্থিত। নামের সাথে মিল রেখে এখানে রয়েছে অসংখ্য ফুল গাছের সমাহার। এছাড়াও আরও রয়েছে সারি সারি বৃক্ষ রাজি। পরিবার পরিজন নিয়ে যে কেউ এখানে ভ্রমণ করতে পারে। পিকনিক বা অন্য কোনো অনুষ্ঠানের জন্য আগে থেকে বুকিং দিতে হয়। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : ০১৭৩৬৬৭২৪০৮, ০১৯১১৪৯৫১২৩, ০১৭১৪০০৩১০৩ রাঙ্গামাটি ওয়াটার রিসোর্ট, গাজীপুর গাজীপুর জেলার চন্দ্রা নামক স্থানে অত্যাধুনিক এই রিসোর্টটি অবস্থিত। ঢাকার আশে পাশের পিকনিক স্পটগুলোর মধ্যে এটি উন্নতমানের। অবকাশ যাপনের পাশাপাশি এটি বিভিন্ন কর্পোরেট পার্টি ও পিকনিক স্পট হিসেবে ভাড়া দেয়া হয়। এখানে রয়েছে ফুলের বাগান, সারি সারি বৃক্ষ রাজি, কৃত্রিম পাহাড়, লেকে মাছ ধরার ব্যবস্থা, নৌকায় করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। বুকিংয়ের জন্য যোগাযোগ : ০১৮১১৪১৪০৭৪ নক্ষত্রবাড়ি, গাজীপুর গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এই রিসোর্টটি অবস্থিত। জনপ্রিয় টিভি অভিনেতা তৌকির আহমেদের মালিকানাধীন এই রিসোর্টটি ১০ বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে। এখানে অবকাশ যাপনের পাশাপাশি রয়েছে শুটিং ও পিকনিক পার্টি আয়োজনের ব্যবস্থা। দর্শনার্থীদের মন জয় করার জন্য এখানে রয়েছে শান বাধানো ঘাটসহ বিশাল দিঘী, সুইমিং পুল, কৃত্রিম ঝরনা, দোলনা আর অকৃত্রিম শালবন তো রয়েছেই। বুকিং এর জন্য যোগাযোগ : ০১৮১৮৪৪৮৩২৯, ০১১৯০৯৮০২১৪ গ্রীনটেক রিসোর্ট, গাজীপুর গাজীপুর জেলার ভবানীপুর নামক স্থানে প্রায় ৬ একর জায়গা নিয়ে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে নিরিবিলি অবকাশ যাপন, পার্টি-কনফারেন্স আয়োজনের ব্যবস্থা ও পিকনিক পার্টি আয়োজনের ব্যবস্থা। চারিদিকে সবুজে সবুজে ঘেরা এই রিসোর্টটি যে কোনো দর্শনার্থীর মন জয় করতে সক্ষম। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : হোটেল রেডিয়াল প্যালেস, রোড-৮, ব্লক-সি, বনানী, ঢাকা। ফোন: ০১৭১৫১০৫৭৭০ আফরিন রিসোর্ট, গাজীপুর গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ রোডে এই রিসোর্টটি অবস্থিত। অসংখ্য গাছ-গাছারির পাশাপাশি এখানে রয়েছে শান বাধানো ঘাটসহ পুকুর, পুকুরে নৌকায় করে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। নিরিবিলি অবকাশ যাপনের পাশাপাশি এখানে পিকনিক পার্টি আয়োজনের ব্যবস্থা রয়েছে। বুকিং এর জন্য যোগাযোগের নম্বর : ০১৮১৯২৫৩৩৩৯ সোহাগ পল্লী, গাজীপুর নন্দন পার্ক সংলগ্ন গাজীপুর চান্দুরা চৌরাস্তা থেকে অনেকটা ভিতরে কালামপুর নামক স্থানে এই পিকনিক স্পটটি অবস্থিত। চান্দুরা চৌরাস্তা থেকে এই পার্কে যাওয়ার দিক নির্দেশনা পথে পথে দেওয়া আছে। জনমানবহীন অনেকটা নির্জন গজারীবন ঘেরা স্থানে বিশাল জায়গা জুড়ে এই পার্কটি অবস্থিত। সারি সারি বৃক্ষরাজির পাশাপাশি এখানে রয়ে

3197 views Answered

Related Questions

Next steps