মূতী রুমে থাকলে কি নামাজ হবে?

আমি জানি যে নামাজ পড়ার রুমে মূতী থাকলে নামাজ হবে না আমার বোনের রুমমেট একজন হিন্দু তার পড়ার টেবিলে মূতী আছে সে মেয়টি কে কিছু বলতে পারে না কারণ রুমে সবার সমান অধিকার এখন সেই রুমে আমার বোন নামাজ পড়লে, নামাজ কি হবে দয়া করে বিস্তারিত একটু বুঝিয়ে বলবেন।
2598 views

2 Answers

যে ঘরে মুর্তি বা কোন প্রাণীর ছবি আছে সে ঘরে নামাজ পড়া নিষেধ তাই সবথেকে ভাল হয় মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ুন আর সেটা সম্ভব না হলে নামাজ শুরু করার পূর্বে মুর্তি ও সকল ছবি কাপড় দিয়ে ঢেকে রাখুন।

2598 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

যেহেতু আপনার বোনের সমস্যা, তাই ওনার প্রথমেই যে চেষ্টা করা উচিৎ সেটা হচ্ছে ওই রুম পরিবর্তন করা। কারন ওই রুমে নামাজ তো হবেই না এবং রহমতের ফেরেস্তা ও আসবেনা।আর একজন মুসলমানের সঙ্গী কখনও অমুসলিম হতে পারে না। সেটা সম্ভব না হলে অন্য রুমে গিয়ে নামাজ পড়তে হবে,কারন তার রুমমেট মুশরিক আর মুশরিকরা কখনও পবিত্র নয়।

2598 views Answered

Related Questions

Next steps