2 Answers
সানস্ক্রিন ত্বকের উপর প্রলেপ তৈরি করে, এ কারণে অতি বেগুনী রশ্মি ত্বকের গভীরে যেতে পারে না। কিছু সানস্ক্রিন এর নাম ও মূল্য: নিউট্রিজিনা বিচ ডিফেন্স নিউট্রিজিনা নিয়ে এসেছে এসপিএফ ৭০ বিচ ডিফেন্স ও সান বেরিয়ার স্টিক যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে দেয় সম্পূর্ণ সুরক্ষা। হাতে ও পুরো শরীরে ব্যবহার করা যায়। ক্লিনিকালী প্রমাণিত যে, ৮০ মিনিট পর্যন্ত এটা স্থায়ীভাবে সূর্যরশ্মি থেকে রক্ষা করবে। সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছেন কিংবা ভলিবল খেলছেন এমন সময়ে নিউট্রিজিনা বিচ ডিফেন্স শরীরের খোলা স্থানে লাগিয়ে নিন। দাম ৭০০ টাকা। ক্ল্যারিন্স প্যারিস ১০০% প্রাকৃতিক মিনারেল সমৃদ্ধ ক্ল্যারিন্স প্যারিস চোখের চারপাশ, কান, নাক, ঠোঁটের চারপাশের ত্বককে সূর্যের ইউভিএ/ইউভিবি রশ্মি থেকে রক্ষা করে। বয়সের ছাপ কমাতেও এর জুড়ি নেই। যাদের ত্বক সেনসেটিভ তাদের জন্য এটি বেশ উপযোগী।এটি এসপিএফ ৩০ যুক্ত। দাম ৮০০ টাকা। ল্যাকমে নাইন টু ফাইভ হাইড্রেটিং সুপার সান্সক্রিন ভিটামিন বি৩ এবং প্রো ভিটামিন সি-যুক্ত ল্যাকমে নাইন টু ফাইভ হাইড্রেটিং সুপার সান্সক্রিন ত্বকের দাগ দূর করে ও রঙ উজ্জ্বল করে। এসপিএফ ৫০ এই সানস্ক্রিনটি সূর্যের ক্ষতিকর ইউভিএ ও ইউভিবি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের পোড়া ও কালচে হওয়া থেকে বিরত রাখে। সাথে সাথে ত্বকের লাবন্যতা, নমনীয়তা ধরে রাখে। দাম পড়বে ৭০০-৮০০ টাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy